Breaking News:


শিরোনাম :
নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যান ও মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ২ গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ করা যাবে না-হাইকোর্ট : রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হাম ও উপসর্গে আরো ১১ শিশুর মৃত্যু, দেড় মাসে সারা দেশে ৪০৯ শিশুর মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনের ১০০ উপজেলা ও পৌরসভার প্রার্থী ঘোষণা এনসিপির যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে ইরান : জবাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলেছেন ট্রাম্প ঈদ উপলক্ষে আজ থেকে সারাদেশে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল শুরু জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পাঁচ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ‘গরবিনী মা’ সম্মাননা পেলেন ১১ মা নাটোরে বিদেশি পর্যটককে হেনস্তা করার ঘটনায় ২ টিকটকার গ্রেফতার

যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

  • ০৭:৩৮ পিএম, বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে তিনটি প্রধান শর্তের কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার ১১ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, তেহরান এখনো আঞ্চলিক শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবে যুদ্ধ বন্ধ করতে হলে ইরানের ন্যায্য অধিকারের স্বীকৃতি, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে আর কোনো হামলা না করার আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, “জায়নবাদী শাসনব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের উসকানিতে শুরু হওয়া এই যুদ্ধ থামানোর একমাত্র পথ হলো—ইরানের ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিতে হবে, যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে আর কোনো হামলা হবে না বলে আন্তর্জাতিকভাবে শক্তিশালী গ্যারান্টি দিতে পারলেই শান্তি ফিরিয়ে আনা সম্ভব।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত বন্ধে বর্তমানে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে।

রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাপকালে পেজেশকিয়ান আরও পুনর্ব্যক্ত করেন যে, ইরান শুরু থেকেই এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে ছিল। তবে বর্তমান সংকট নিরসনের একমাত্র উপায় হলো তার দেওয়া এই তিন শর্তের বাস্তবায়ন।যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech