Breaking News:


শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষনা: ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের সরকারি খরচে ফিরিয়ে আনা হবে : প্রতিমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে: রাশিয়া বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ সাধারণ নির্বাচন: ভোটগ্রহণ শুরু যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা: রকেট হামলায় জবাব দিল হিজবুল্লাহ যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান পয়লা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি রাজধানীসহ বিভিন্ন জেলায় কালবৈশাখীর আভাস: নদীবন্দরে সতর্কতা লেবাননে ইসরায়েলের ১০ মিনিটের হামলায় কয়েকশ মানুষ নিহত-আহত

আগামী নির্বাচনে হক ও বাতিলের ফায়সালা হবে : ডা. শফিকুর রহমান

  • ১২:০০ পিএম, রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আগামীতে যে নির্বাচন আসছে, সেখানে হক ও বাতিলের ফায়সালা হবে। ভোট শুধু অধিকার নয়, এটি একেকটি বড় আমানত। এতে ভুল করা যাবে না – বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শনিবার ২২ নভেম্বর চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন ফিরোজশাহ বড় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের কুরআন এক, আল্লাহ এক, নবী এক। দেশ আমাদের জন্মভূমি—এটি আল্লাহর বিশেষ দান। জলে-স্থলে, মাটির নিচে এই দেশ সম্পদে ভরপুর। কিন্তু অতীতে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের চারিত্রিক দুর্বলতা এবং দায়িত্বশীলতার অভাবের কারণে জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষমতায় গিয়ে অনেকেই খাদেম না হয়ে মালিকে পরিণত হয়েছে—এটাই জাতীয় সংকটের মূল কারণ।

দেশের সম্পদ সমৃদ্ধ হলেও অতীতের নেতৃত্বের চারিত্রিক দুর্বলতায় জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে—বিবেকের আলোকে হকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আমরা কোনো দলকে ক্ষমতায় নেয়ার আন্দোলন করছি না। আমরা আল্লাহর দ্বীনের বিজয় চাই, জনগণের বিজয় চাই। দুর্নীতি মুক্ত, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য হকের পক্ষে ভোট দিতে হবে। আল্লাহ ছাড়া কারো রক্তচক্ষুকে পরোয়া করা যাবে না।

অসৎ চক্রের বিভেদ সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমীরে জামায়াত বলেন, খেয়াল রাখবেন, কোনো শয়তান যেন আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে না পারে। আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশা আল্লাহ।

তিনি বলেন, এই ভোট শুধু ভোটাধিকার নয়, এটা একেকটা ভেটো পাওয়ার। এখানে ভুল করা যাবে না। ভুল করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিবেকের আলোকে ভোট দিবেন, হকের পথে থাকবেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিবেন। আল্লাহ তাআলার জন্য যারা ঐক্যবদ্ধ হবেন, তাদের সাথে থাকবেন। আমরা এক সাথে থাকবো ইনশাআল্লাহ।

আমরা আল্লাহর দ্বীনের বিজয় চাই, জনগণের বিজয় চাই। আমাদের মজলুম জনগণ আর যেন জুলুমের শিকার না হন- আল্লাহর কাছে সেই দোয়াই করছি।

এর আগে দুপুর ৩টায় ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে চট্টগ্রাম কলেজ প্যারেড মাঠে অবতরণ করেন। স্থানীয় নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় তাঁকে অভ্যর্থনা জানান। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে দেশের ভবিষ্যৎ, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে বক্তব্য প্রদান করেন।

মাহফিলটি পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের আমীর মাওলানা তাজুল ইসলাম। প্রধান মুফাসসির ছিলেন মাওলানা মাইমুনুল হক।

মাহফিলে উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, জামায়াত নেতা ও সাবেক এমপি জনাব শাহজাহান চৌধুরী, নগর জামায়াতের আমীর নজরুল ইসলাম,উত্তর জেলা জামায়াতের আমীর আলা উদ্দিন সিকদার, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন প্রমূখ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech