শিরোনাম :
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ: সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের আইনজীবী পরিচয় নিয়ে বিতর্কের মুখে ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বিলিয়ন ডলার ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর আড়াই কোটিটাকার বেশি মূল্যের বিদেশি কয়েন জব্দ করল বিজিব- আটক ২ তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

ভোর থেকে ঢাকায় মুষলবৃষ্টি- বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা

  • ১১:৪৯ এএম, শুক্রবার, ১ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
রাজধানীতে আজ ভোর থেকে চলমান মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতায় তলিয়ে গেছে ঢাকার বিভিন্ন এলাকা।

শুক্রবার ১ মে ভোর ৫টার পর থেকে সকাল ৭টার আগ পর্যন্ত অঝোরে বৃষ্টি হয়। এতে বিভিন্ন রাস্তায় জমে যায় পানি।

এই বৃষ্টিতে ঢাকার গ্রিনরোড, কারওয়ান বাজার, পান্থপথ, জিগাতলা, পশ্চিম তেজতুরী বাজার, পশ্চিম শ্যাওড়াপাড়া, মিরপুর ১০, কাজীপাড়া, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার, হাতিরঝিলে সড়কের মধুবাগ এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমেছে।

আসাদগেট সংলগ্ন আড়ং মোড়, সংসদ ভবনের সামনের রাস্তা, গ্রিনরোড, কাওরান বাজার, শান্তিনগর মোড়, বেইলি রোড, মগবাজার, হাতিরঝিলে সড়কের মধুবাগ এলাকাতেও জলাবদ্ধতায় রাস্তায় পানি জমেছে।

আজ মে দিবস ও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তায় যানবাহন ছিল কম। তবে যারা প্রয়োজনীয় কাজে বাইরে বের হয়েছেন, তারা বিপাকে পড়েছেন।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ৬ বিভাগের কয়েকটি স্থানে আজ বৃষ্টির সম্ভাবনা আছে। রাজধানীতেও আরও বৃষ্টি হতে পারে। দেশের উত্তর–পূর্বাঞ্চলের কয়েকটি জেলার নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

গত রবিবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। এতে অন্তত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা তাপপ্রবাহ কমে আসে। গত মঙ্গলবার রাত থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত নানা স্থানে বৃষ্টি হয়। তবে গতকাল সকালের পর একটানা বৃষ্টি কমে আসে।

গতকাল সারা দিনে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে, ৬০ মিলিমিটার। আগের দিন সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ১২১ মিলিমিটার।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech