Breaking News:


শিরোনাম :
বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ জয় করলেন পর্বতারোহী বাবর আলী সিলেট সফরের শুরুতেই হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঢাকা বারের নির্বাচনে বিএনপিপন্থি প্যানেলের নিরঙ্কুশ জয় মধ্যপ্রাচ্য থেকে চলে গেল বৃহৎ মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড দীর্ঘমেয়াদি অর্থায়নে সুদের হার কমাল কেন্দ্রীয় ব্যাংক, বাড়ল ঋণের সীমা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময় দেশের শ্রমিক শ্রেণী দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার : মির্জা ফখরুল বিভিন্ন জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান ভারতের মধ্য প্রদেশে পর্যটকবাহী নৌকা উল্টে নিহত ৯

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস

  • ১১:৩৮ এএম, মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
ছবি: কোলাজ বিকে

।।বিকে ডেস্ক।।
আজ ৭ এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস।

মঙ্গলবার ৭ এপ্রিল বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ ।

দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। আলোচনাসভা, সচেতনতামূলক কার্যক্রম ও বিশেষ স্বাস্থ্যসেবা প্রদানের মধ্য দিয়ে দিবসটি যথাযথভাবে উদযাপন করা হচ্ছে।

ঐতিহাসিকভাবে ১৯৪৬ সালে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলনের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক কাঠামো গৃহীত হয় এবং ১৯৪৮ সালের ৭ এপ্রিল তা কার্যকর হয়। পরবর্তী সময়ে দিনটিকেই বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতিবছর একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ইস্যুকে সামনে রেখে দিবসটি পালিত হয়ে আসছে।

এদিকে দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে এক আলোচনাসভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন। এদিকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ দিবসটি উপলক্ষে ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সেবা সপ্তাহ পালন করছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech