Breaking News:


শিরোনাম :
ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে মার্কিন সামরিক বাহিনী প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ পেট্রোল পাম্পে জালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি সিলেটে মধ্যরাতে অগ্নি দুর্ঘটনায় পুড়ল ১০ টি ব্যবসাপ্রতিষ্ঠান জুলাই সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার চট্টগ্রামে পৌঁছেছে ১২ দিনে শাহজালালে মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল

আটক বাংলাদেশি ২৬ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি

  • ০৮:৪১ পিএম, শনিবার, ১৫ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশি ২৪ জেলেকে ফেরত দেওয়া হয়েছে। তাদের কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে গিয়েছিল।

শনিবার ১৫ মার্চ বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপের জেটি ঘাট দিয়ে বাংলাদেশি এসব জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সেন্টমার্টিন থেকে একটু দূরের এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া ২৪ বাংলাদেশি জেলেকে ফেরত দেওয়া হয়েছে।

বিজিবির অধিনায়ক বলেন, ‘নাফ নদ থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনতে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে তৎপরতা শুরু করে। পরে দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার বিকালে ২৬ জেলেকে ফেরত আনতে সক্ষম হয়েছে বিজিবি।

তাদের শাহপরীর দ্বীপের জেটি ঘাট দিয়ে আনা হয়েছে। প্রাথমিকভাবে মেডিকেল টেস্ট করা হচ্ছে। এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

লে. কর্নেল আশিকুর রহমান জানান, জেলেরা মাছ ধরতে ধরতে এক সময় ভুলবশত বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমার ঢুকে পড়ে। এ কারণে তাদের ধরে নিয়ে যায়। এটি নিয়ে জেলেদের সচেতন করা হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরকান আর্মির হাতে আটক হাওয়া জেলেদের ফেরত আনা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech