শিরোনাম :
ইতালির ভেনিসে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন ভাদ্রের রেশ না কাটতেই হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়ল পঞ্চগড় জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক দ্য ওয়ালের সাক্ষাৎকারে হাসিনা- আমার অনুপস্থিতিতে সভাপতির দায়িত্ব পালন করবেন শেখ সেলিম ইয়েমেনের রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত : সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হুথিদের হামলা সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড় আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ ৮ অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের

আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, জবাবে ইরাক, কুয়েত-জর্ডান ও বাহরাইনে পাল্টা হামলা ইরানের

  • ১০:৫৯ এএম, বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের দুই ট্যাংকার জাহাজে হামলার ২৪ ঘণ্টার মধ্যে ইরানে ফের সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বিমান বাহিনী। হরমুজ প্রণালির কাছে সিরিকে একটি বিয়ের অনুষ্ঠানে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের মিসাইল। এতে এক শিশুসহ চারজন নিহত ও ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

মঙ্গলবার ১ সেপ্টেম্বর স্থানীয় সময় রাতে এ তথ্য জানায় রেড ক্রিসেন্ট।

সংস্থাটি এক্সে এক পোস্টে বলেছে, যুক্তরাষ্ট্রের মিসাইল হামলার পর, হরমুজগান প্রদেশের সিরিকের কুশেতাক শহরের একটি বাড়িতে আঘাত হেনেছে মিসাইলের শার্পনেল। সেখানে একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। এই হামলায় ৫০ জনের অধিক আহত ও এক শিশুসহ চারজন নিহত হয়েছে।

ইরানের সরকারের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে যেখানে বিয়ের অনুষ্ঠানটি হচ্ছিল সেখানে ধ্বংসস্তূপ পড়ে আছে।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হরমুজে চলাচল করা জাহাজ ও যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলার চেষ্টা করছিল। তাই তাদের থামাতে নতুন করে হামলা চালানো হয়েছে।

গতকাল রাতে ইরানের বিভিন্ন জায়গায়, বিশেষ করে হরমুজ প্রণালির সঙ্গে লাগোয়া অঞ্চলগুলোতে একসঙ্গে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর আগেরদিন রাতেও তারা হামলা চালায়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটি ইরাক, কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন অবকাঠামো টার্গেট করে ড্রোন ও মিসাইল ছুড়েছে।

গতকাল মঙ্গলবার রাতে ইরানের হরমুজ প্রণালির ভূখণ্ডে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘণ্টা পরই পাল্টা হামলা শুরু করে তেহরান।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কুয়েতের সেনাবাহিনী তাদের আকাশসীমায় ড্রোন আসার তথ্য দিয়েছে। তারা বলেছে, যদি কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায় তাহলে এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ড্রোন ভূপাতিত করার শব্দ হবে। তবে নিরাপত্তার জন্য সবাইকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে তারা।

অপরদিকে জর্ডান জানিয়েছে, তাদের আকাশসীমায় ইরান থেকে ছোড়া ১৩টি মিসাইল প্রবেশ করেছে। যারমধ্যে ১০টি প্রতিহত করা হয়েছে এবং তিনটি দুর্গম স্থানে পড়েছে।

অপরদিকে বাহরাইনের শেখ ঈসা ঘাঁটিতে বড় আকারের ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটি বলেছে, ওই ঘাঁটির রাডার ব্যবস্থা এবং যেসব জায়গায় মার্কিন সেনারা জড়ো হয়েছে তাদের টার্গেট করা হয়েছে।

এরসঙ্গে ইরাকে থাকা মার্কিন সেনাদের ওপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড। বিপ্লবী গার্ড জানিয়েছে, মিসাইল ও ড্রোন দিয়ে ইরবিলে সমন্বিত হামলা চালানো হয়েছে। তারা বলেছে, তাদের হরমুজগান প্রদেশের সিরিকে বিয়ের অনুষ্ঠানে মিসাইল হামলা চালিয়ে চারজনকে হত্যার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে।

ইরানের সেনাবাহিনীর সবচেয়ে চৌকস এ ইউনিট জানিয়েছে, ইরবিলে তাদের হামলায় মার্কিনিদের একটি রিপেয়ার সেন্টার এবং যন্ত্রাংশের একটি গুদাম ধ্বংস হয়ে গেছে। এছাড়া একটি সার্ভেলেন্স বেলুন গাইডেন্স সিস্টেমও ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তারা।

বিপ্লবী গার্ড আরও বলেছে, তাদের হামলায় মার্কিন ঘাঁটির জ্বালানি ট্যাংকে আগুন ধরে গেছে। যা এখন দাউ দাউ করে জ্বলছে। এছাড়া কিছু মার্কিন সেনাও নিহত হয়েছে বলে দাবি করেছে তারা।

সূত্র: আলজাজিরা

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech