Breaking News:


শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় নয়াদিল্লিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান পদ্মা ব্যারেজ: বহুমুখি প্রকল্পের বহুমুখি সুফল- নদীপুনরুজ্জীবন, জলবিদ্যুত, খাদ্য উৎপাদন শিল্পকলা একাডেমিতে মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন: স্মরণ করা হলো ৫ গুণীজনকে তুরস্কসহ পার্শ্ববর্তী দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার সেবা ও ভ্রমণসংক্রান্ত জরুরি নির্দেশনা চট্টগ্রামে স্কুলছাত্রীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৪ শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ফিলিস্তিনি যোদ্ধাদের বিচারে বিশেষ সামরিক ট্রাইব্যুনাল বাতিলের আহ্বান জাতিসংঘের মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত

আল-আকসা মসজিদে যাওয়ার পথে বাঁধা : ৬০ জনকে আটক করলো ইসরায়েল

  • ১২:৩৮ পিএম, শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
দখলকৃত জেরুজালেম থেকে পবিত্র আল-আকসা মসজিদে যাওয়ার সময় ৬০ জনকে আটক করেছে দখলদার ইসরায়েল।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, তারা বাসে করে গত বুধবার ১৯ মার্চ আল-আকসায় যাচ্ছিলেন। আজও তাদের আটকে রেখেছে দখলদার ইসরায়েল। তাদের পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করেনি ইসরায়েল।

ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হলো আল-আকসা মসজিদ।

এটি মুসলিমদের প্রার্থনার স্থান হলেও ইহুদিবাদী ইসরায়েল সেখানে মুসল্লিদের প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে রাখে। প্রতিবছর পবিত্র রমজান মাসে এসব নিষেধাজ্ঞা বেড়ে যায়।

তা সত্ত্বেও গত শুক্রবার আল-আকসায় জুমার নামাজে ৮০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছিলেন। তবে শুধুমাত্র ৫৫ বছরের ওপর এবং ৫০ বছরের ওপরে নারীদের পবিত্র এ মসজিদটিতে প্রবেশ করতে দেওয়া হয়েছিল।

এছাড়া সবাইকে দখলদার ইসরায়েলের কাছ থেকে পাসও সংগ্রহ করতে হয়েছিল। এ কারণে ফিলিস্তিনের বেশিরভাগ মানুষ ইসলামের পবিত্র এ মসজিদে নামাজ পড়তে পারেনি। যারা নামাজ পড়েছিলেন তাদের বেশিরভাগই ইসরায়েলি ফিলিস্তিনি ছিলেন।

মুসলিমরা বিক্ষোভ করতে পারেন এমন ভয় থেকে তরুণদের আল-আকসায় প্রবেশ করতে দিচ্ছে না দখলদার ইসরায়েল। কম বয়সী কেউ যেন সেখানে না আসতে পারে তাই জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে রেখেছে ইসরায়েলি পুলিশ।

সূত্র: আলজাজিরা  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech