শিরোনাম :
সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার টানা ভারী বর্ষণ ও অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা চীনে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘বাভি’: ফিলিপিন্সে ভূমিধসে নিহত ১৭ পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগে বন্যা : প্রাণহানি বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী কক্সবাজারে বন্যা-পাহাড় ধসে আরও ২ জনের প্রাণহানি স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক সেমিফাইনালে লড়াইয়ে কে কার মুখোমুখি, খেলা কখন সুইজারল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

অ্যাঙ্গোলায় সোনার খনিতে ধস নিহত ২৮

  • ০৯:১৪ পিএম, সোমবার, ২৫ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
মধ্য-আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার একটি সোনার খনিতে ধসে অন্তত ২৮ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় অর্ধেকই এক পরিবারের সদস্য দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী ছোট একটি খনি ধসে প্রাণহানির এই ঘটনা ঘটেছে।

শনিবার ২৪ মে ভোরের দিকে রাজধানী লুয়ান্ডার উত্তর-পূর্বে অবস্থিত বেঙ্গো প্রদেশের ওই খনিতে ধসের ঘটনা ঘটে। এরপর ২৮ জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ; যাদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।

হীরা ও সোনাসহ অন্যান্য খনিজের সমৃদ্ধ ভাণ্ডার অ্যাঙ্গোলায় প্রতিবেশী দেশের হাজার হাজার মানুষ কর্মের সন্ধানে পাড়ি জমান। তাদের মধ্যে প্রতিবেশী দেশ গণতান্ত্রিক কঙ্গো  প্রজাতন্ত্রের (ডিআরসি) বিপুল সংখ্যক নাগরিকও রয়েছেন। দেশটিতে অবৈধ এবং অনিয়ন্ত্রিত খনিগুলোতে কাজের সন্ধানে যান তারা।

অ্যাঙ্গোলার জাতীয় সম্প্রচারমাধ্যম টিপিএকে পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ‌‌‘‘শ্রমিকরা ওই এলাকায় কৌশলগত খনিজ, বিশেষ করে সোনা উত্তোলন করছিলেন। এ সময় আকস্মিকভাবে খনিটি ধসে পড়ে।

তিনি বলেন, খনির ভেতরে আর কোনও মরদেহ আছে কি না তা জানতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

দেশটির উদ্ধারকারী বিভাগের একজন কর্মকর্তাও স্থানীয় সংবাদমাধ্যমকে নিহতের একই সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নিহতদের মধ্যে ১৩ জন একই পরিবারের সদস্য।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech