শিরোনাম :
৫ দিনের সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোলের বন্যা : ফ্রান্সকে ৬-৪ গোলে হারালো ইংল্যান্ড গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে – জামায়াতে ইসলামীর আমির ইরানের হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত : ইরানে পাল্টা হামলা চালাল যুক্তরাষ্ট্র ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাঁচ মাসে বহুমাত্রিক সাফল্য অর্জন করেছে সরকার : মাহদী আমিন ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির হতে পারে আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের সারাদেশে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

ইউপিডিএফের গোপন আস্তানায় অভিযান, অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার

  • ০৮:২৮ পিএম, শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

।।বিকে রিপোর্ট।।
পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাউখালিতে ইউপিডিএফ (মূল)-এর গোপন আস্তানা থেকে গোলাবারুদসহ সরঞ্জামাদি জব্দ করেছে সেনাবাহিনী।   

শুক্রবার ৭ মার্চ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ শুক্রবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার কাউখালি এলাকায় ইউপিডিএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে সেনাবাহিনী ইউপিডিএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পায়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে আস্তানায় থাকা সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরবর্তিতে তল্লাশি চালিয়ে ওই আস্তানা থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি পিস্তল, ১৭ রাউন্ড পিস্তলের গুলি, একটি বাইনোকুলার, একটি ওয়াকিটকি সেট, একটি হার্ডডিস্ক, সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, অভিযান চলাকালে ইউপিডিএফ তাদের চিরাচরিত কৌশল অনুযায়ী কিছু সংখ্যক পাহাড়ি মহিলা দ্বারা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে অভিযানে বাধা প্রদানের অপচেষ্টা করে এবং আটককৃত গোলাবারুদ ও সরঞ্জামাদি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ ধরনের উস্কানিমূলক পরিস্থিতিতেও সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কিছু দিন আগে কয়েকটি পাহাড়ি সশস্ত্র সংগঠনের অস্ত্র ও গোলাবারুদের চালান পার্শ্ববর্তী দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জব্দ করে। যা পরবর্তিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

পাহাড়ের শান্তি বিনষ্টকারী এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদানকারী সকল সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযান চলমান থাকবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech