শিরোনাম :
হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু জাতীয় পার্টির আয় কম, ব্যয় বেড়েছে জার্মানিতে সমকামীদের মিছিলে হামলা: সন্দেহভাজনকে গুলি করে হত্যা চলতি অর্থবছরেরপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ: আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার আবার চালু হলো বাংলাদেশ-জাপান সরাসরি ফ্লাইট দেশের ৮টি অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

জার্মানিতে সমকামীদের মিছিলে হামলা: সন্দেহভাজনকে গুলি করে হত্যা

  • ১০:৪৪ এএম, সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
জার্মানির রাজধানী বার্লিনে সমকামী অধিকারকর্মীদের ‘বার্লিন প্রাইড’ মিছিলে গাড়ি চালিয়ে হামলা করা হয়। এতে একজন নারী নিহত এবং কমপক্ষে ২৯ জন আহত হন।

রবিবার ২৬ জুলাই বার্লিনের উপশহর স্পান্দাও-তে সন্দেহভাজন যুবক আবদুল বাল্লাউত ওরফে আবদুল বি-কে গুলি করে হত্যা করেছে বার্লিন পুলিশ।

বার্লিন পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতি থেকে জানা যায়, ২১ বছর বয়সী আবদুল ধরা পড়ার পর তাকে প্রথমে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছিল, কিন্তু তিনি ছুরি হাতে আক্রমণের জন্য ছুটে এলে পুলিশ গুলি করতে বাধ্য হয়। এতে আবদুল ঘটনাস্থলেই নিহত হন।

বার্লিনের মেয়র কাই ভেগনার এ ঘটনাকে ‘স্বাধীন ও উদার সমাজের ওপর একটি আক্রমণ’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, বার্লিন স্বাধীনতার শহর এবং আজ আমাদের সেই স্বাধীনতার ওপর সবচেয়ে ভয়াবহ উপায়ে আঘাত হানা হয়েছে।

হামলার প্রধান এবং একমাত্র সন্দেহভাজন আসামি ছিলেন লেবানিজ বংশোদ্ভূত জার্মান নাগরিক আবদুল বাল্লাউত ওরফে আবদুল বি। পুলিশ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক ইসলামি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এর আগেও গ্রেফতার হওয়ার রেকর্ড আছে আবদুলের।

উল্লেখ্য, গত শনিবার ২৫ জুলাই স্থানীয় সময় রাত ১০টায় বার্লিনের টিয়ারগার্টেন পার্কের কাছে সমকামীদের মিছিল বার্লিন প্রাইডে গাড়ি হামলার ঘটনা ঘটে। শোভাযাত্রাটি ক্রিস্টোফার স্ট্রিট ডে প্রাইড শোভাযাত্রা নামেও পরিচিত। হামলাকারী এলামেলো গাড়ী চালিয়ে দেয় মিছিরে উপর। এ ঘটনায় একজন নারী নিহত এবং কমপক্ষে ২৯ জন আহত হন । এই ২৯ জনের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।

হামলার পরে বার্লিন ও তার আশপাশের এলাকায় চিরুনি অভিযান শুরু করে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তি বা ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশ হেলিকপ্টার এবং থার্মাল-ইমেজিং ক্যামেরা ব্যবহার করছে বলে পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছেন। অভিযান শুরুর ১২ ঘণ্টার মধ্যেই নিহত হন আবদুল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech