শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৬ ঘণ্টার জন্য টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা খাগড়াছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিআরটিসি বাস পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে অস্থিতিশীলতা তৈরির পেছনে আ. লীগের উসকানি রয়েছে: রিজভী ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ও ‘নিরাপদ স্থানান্তরের’ ঘোষনা দিল যুক্তরাষ্ট্র প্রযুক্তিভিত্তিক শেয়ারবাজারে বড় দরপতন : বিশ্ব বাজার থেকে একদিনেই উধাও আড়াই ট্রিলিয়ন ডলার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ইসরাইলের হামলা

  • ০৯:৪৭ পিএম, সোমবার, ১৬ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
ইসরাইল ইরানের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালাচ্ছে।

সোমবার ১৬ জুন সকালে ইসরাইলি সেনাবাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের মধ্যে গত তিনদিন ধরে চলা সংঘাতের এটি সর্বশেষ পদক্ষেপ।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর মুখপাত্র নাদাভ শোশানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে লিখেছেন, ‘আইডিএফ বর্তমানে ইরানের মধ্যাঞ্চলে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে  হামলা চালাচ্ছে।’

পোস্টে তিনি আরও বলেন, ‘আমরা আমাদের ও ইরানের আকাশসীমায় এই হুমকির বিরুদ্ধে অভিযান চালাচ্ছি।

এদিকে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরাইলের আরও তিনটি সামরিক ঘাঁটি এবং একটি গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech