শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু: বছরে মৃত্যু হাজার ছুঁইছুঁই ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ রংপুরে মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে : ধর্মমন্ত্রী ইরানের তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা- জবাবে মার্কিন যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলা বিপ্লবী গার্ডের দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি সাভারের আমিনবাজারে এবার পুলিশের এসআই খুন

ইসরায়েলী ড্রোন ব্যবহার করছে ভারত : ২৫টি হেরোপ ভূপাতিত করল পাকিস্তান

  • ১০:০১ পিএম, বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ভারত-পাকিস্তান চলমান লড়াইয়ে ভারতীয় ড্রোনের অনুপ্রবেশের আরও কতগুলো প্রচেষ্টা তারা ব্যর্থ করে দিয়েছে বলে জানায় পাকিস্তানি সেনাবাহিনী।

সেনাবাহিনী জানায় হামলায় ব্যবহৃত ইসরায়েলের তৈরি শক্তিশালী ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার ৮ মে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আইএসপিআর বলছে, গতকল বুধবার দিবাগত রাতে ভারতের পাঠানো ক্ষেপণাস্ত্রবাহী ২৫টি শক্তিশালী ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। ভূপাতিত ড্রোনগুলো ছিলো ইসরায়েলের তৈরি।

বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফট-কিল (কারিগরি) এবং হার্ড-কিল (অস্ত্রোপচার) দক্ষতা ব্যবহার করে ভারত থেকে পাঠানো ২৫টি হারোপ ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সেনাবাহিনীর জানায়, পাকিস্তানের ধ্বংস করা এসব ড্রোনের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ভারতের আধুনিক পাঁচটি যুদ্ধ বিমান ও বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী।

এদিকে পাকিস্তানে ভারতের বিমান হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। হামলায় আহত হয়েছেন আরও অনেকে।

গতকাল বুধবার দিবাগত রাতে পাকিস্তানের ছয়টি জায়গার ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ভারত। ভারত সরকার দাবি করেছে, তারা পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালিয়েছে এবং এতে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না।

এদিকে পাকিস্তানী আইএসপিআর তাদের সর্বশেষ বিবৃতিতে বলেছে যে, পাকিস্তান ভারতের বিমান ও ড্রোন ধ্বংস করার পর তারা (ভারত) ইসরাইলি তৈরি হেরোপ ড্রোন দিয়ে পাকিস্তানে আক্রমণ করছে যা ভারতের উদ্বেগ এবং আতঙ্কের লক্ষণ।

এই ধরনের ড্রোন হামলাকে আগ্রাসনের ধারাবাহিকতা বলে উল্লেখ করে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ‘পাকিস্তানের আকাশসীমা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।

তিনি আরও জানান, পাকিস্তান বিমান বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে এবং এর ফলে লাইন অব কন্ট্রোলে ভারতের পক্ষ উল্লেখযোগ্য প্রাণহানি হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech