Breaking News:


শিরোনাম :
রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা: দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সকলের বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু আজ আজ বিক্রি হচ্ছে ৩১ মে’র ফিরতি টিকিট দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্র ফের হামলা করলে ‘আরও অনেক চমক’ দেখাবে ইরান : আরাগচি বেপজা ইকোনমিক জোনে ১৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ করবে সানশাইন আউটডোর: লিজ চুক্তি স্বাক্ষর গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী দেশের ১২টি জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী

ঈদের ছুটি শেষে কর্মজীবী মানুষ এখন রাজধানীমুখী

  • ০২:৪৯ পিএম, বুধবার, ২ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন বিভিন্ন পেশার মানুষ। ঈদের তৃতীয় দিন থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সীমিত পরিসরে রাজধানীতে ফেরার প্রবণতা দেখা যাচ্ছে।

বুধবার ২ এপ্রিল ভোর থেকে কমলাপুর রেলষ্টেশন, সদরঘাট ও বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরকারী চাকুরীজীবীদের ৯ দিনের লম্বা ছুটি হলেও অনেক বেসরকারী চাকুরীজীবী, ব্যক্তিগত কাজ ছাড়াও অনেকে ভীড় আর ভোগান্তি এড়াতে আগেভাগেই ঢাকায় ফিরতে শুরু করেছেন।

বাস মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, বুধবার সকাল থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঈদ করতে গ্রামে যাওয়া নগরবাসী। আগামী কয়েক দিন এ ধারা অব্যাহত থাকবে। যাত্রী ফেরা শুরু হওয়ায় কোনো কোনো রুটের বাস অনেকটা খালি অবস্থায় ঢাকা ছাড়ছে বলে জানিয়েছেন তারা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে ঢাকা আসা দূরপাল্লার গাড়িগুলো যাত্রাবাড়ী হয়ে সায়েদাবাদে এসে যাত্রী নামাচ্ছে। সব গাড়িতে আসা যাত্রীদের সাইনবোর্ড, মেডিকেল, রায়েরবাগ, শনির আখড়া কাজলা, ডেমরা, কোনাপাড়া, জুরাইন, দোলাইপাড়সহ আশপাশের বিভিন্ন স্টপেজে নেমে যাচ্ছেন।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ কয়েকটি শ্রেণি পেশার মানুষ রাজধানীতে ফিরে আসতে শুরু করেছেন। বাড়তি ভাড়া গোনা ছাড়া রাজধানীতে ফিরতে তাদের তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি।

অন্যদিকে আজও রাজধানী ছাড়ছেন অনেকে। যাত্রাবাড়ী চৌরাস্তা ও সায়েদাবাদে জনপদ মোড়ের বিভিন্ন বাস কোম্পানির কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে।

সরকারি হিসাব অনুযায়ী, এবারের ঈদে প্রায় এক কোটি মানুষ ঢাকা ছেড়েছিলেন। তবে ঈদ শেষে এখনও রাজধানী ছাড়ছে অনেকে।

এদিকে, পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে গতকাল মঙ্গলবার ১ এপ্রিল সকাল থেকে রাজধানীতে পুনরায় চালু হয়েছে গণপরিবহন ও মেট্রো রেল।  

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঢাকায় ফেরার তুলনায় এখনো ঢাকা ত্যাগ করা যাত্রীর সংখ্যা বেশি। তবে কর্মস্থল চালু হওয়ার আগমুহূর্তে রাজধানীমুখী চাপ অনেক বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech