Breaking News:


শিরোনাম :
উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী শত্রুদের পরাজয়ের আরেকটি ‘তিক্ত স্বাদ’ দিতে খামেনির হুঁশিয়ারি সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ‘ছাড়’ সংক্রান্ত সংবাদ বিভ্রান্তিকর : জ্বালানি বিভাগ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল প্রধানমন্ত্রীকে কটূক্তি: রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল আজ দুই দিনে ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের উপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা

  • ১১:৩৬ এএম, মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ফিলিস্তিনে পশ্চিম তীরের রাজধানী রামাল্লার নিকটবর্তী কাফর মালিক এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে দাঙ্গা শুরু হয়েছে সেখানকার ইহুদি বসতি স্থাপনকারীদের।

সোমবার ৩০ জুন কাফর মালিকে ইসরায়েলি সেনাদের একটি ছাউনি জ্বালিয়ে দিয়েছে বসতি স্থাপনকারীরা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছে, ছাউনিটিতে নিরাপত্তা সংক্রান্ত দামি যন্ত্রপাতি ছিল। অগ্নি সংযোগের ফলে নিরাপত্তাসংক্রান্ত অত্যাধুনিক যন্ত্রপাতি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে, সেগুলো আর ব্যবহারযোগ্য অবস্থায় নেই।

হামলার ভিডিও সূত্র-আলজাজিরা

এই ঘটনাকে ‘অত্যন্ত ন্যক্কারজনক’ বলে উল্লেখ করে আইডিএফ জানায়, এমন হামলা পশ্চিম তীরে বসবাসরত ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলছে।

ইসরায়েলি দৈনিক টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, গত বুধবার কাফর মালিক এলাকার কৃষি  ক্ষেতগুলোতে হামলা করে এক দল সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারী। ক্ষেতে কর্মরত ফিলিস্তিনি কৃষকদের মাঠ থেকে বের করে দিচ্ছিল তারা।

এমন সময় ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে বসতি স্থাপনকারীরা সেনাদের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ওই সময় সেনাদের ওপর হামলার অভিযোগে ছয়জন বসতি স্থাপনকারীকে গ্রেফতার করা হয়।

এর পর রবিবার রাতে প্রায় ১০০ ইসরায়েলি বসতি স্থাপনকারী ইহুদী হামলা চালিয়ে কাফর মালিকের সেই ইসরায়েলী সেনা ছাউনিতে আগুন লাগিয়ে দেন।

সোমবার এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, আইডিএফের মূল কাজ ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। সেখানে এ ধরনের হামলা খুবই ন্যক্কারজনক।

বিবৃতিতে আরও বলা হয়, আইডিএফ কোনো দাঙ্গাকারীর প্রতি নমনীয়তা দেখাবে না। বেসামরিকদের সুরক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব।

সূত্র : আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech