।। বিকে ডেস্ক ।।
নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে
শুক্রবার ১২ জুন। মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টায় একটি প্রেস ব্রিফিং করার কথা জানিয়েছে। তবে, তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় মিছিলের কর্মসূচি রেখেছে জামায়াত।
এদিক জাতীয় সংসদে দুপুর ৩টায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
এই বাজেট মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা :মাহদী আমিন
এক বিজ্ঞপ্তিতে জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, শুক্রবারের প্রেস ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন এবং প্রস্তাবিত বাজেট নিয়ে সেখানে দলের অবস্থান ও পর্যবেক্ষণ তুলে ধরা হবে।
পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার বলেছেন, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে এদিন সন্ধ্যায় ৭টায় ‘তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া’ জানিয়ে উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সামনে থেকে মিছিল বের করা হবে।
সুত্রঃ বিডি জার্নাল