শিরোনাম :
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তারও করতে হবে: নাহিদ আল-আকসা মসজিদে ঢুকে ৪ সহস্রাধিক ইসরায়েলি তাণ্ডব বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারদের পণ্য যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা, চট্টগ্রাম সহ দেশের ১০টি অঞ্চলে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ট্রাম্প

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ আর নেই: জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আটক ৭

  • ১১:৩৫ এএম, মঙ্গলবার, ২ জুন, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার ১ জুন বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন বলেন, বিকেল ৪টায় তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বর্ষীয়ান এ রাজনীতিবিদ দীর্ঘদিন প্যারালাইসিস ও অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত বছরের ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। চিকিৎসকরা বিষয়টি নাকচ করে দেন। ওই হাসপাতালেই এতদিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

বিকেলে রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে ও শুরুর সময় দলটির নেতাকর্মীরা মসজিদের সামনে জড়ো হতে থাকেন। পরে জানাজা শেষে তারা মিছিল বের করার চেষ্টা করেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন। এবং নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করেছেন। এ সময় বেশ কয়েকজনক আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার সময় এবং মিছিল বের করার সময় আটক করে গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হয়েছে কয়েকজনকে।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, তোফায়েল আহমেদের জানাজা শেষে সেখান থেকে একটি মিছিল বের করার চেষ্টা করেছিলেন কিছু নেতাকর্মী। এ সময় তাৎক্ষণিকভাবে সাতজনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে আরও কারো সংশ্লিষ্টতা পেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

তবে যাদের আটক করা হয়েছে তাদের পরিচয় পাওয়া যায়নি এখনও।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার হেলিকপ্টার বা ফ্রিজিং ভ্যানে করে মরদেহ ভোলায় নেওয়া হবে। জোহরের নামাজের পর ভোলা জেলা স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech