শিরোনাম :
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তারও করতে হবে: নাহিদ আল-আকসা মসজিদে ঢুকে ৪ সহস্রাধিক ইসরায়েলি তাণ্ডব বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারদের পণ্য যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা, চট্টগ্রাম সহ দেশের ১০টি অঞ্চলে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ট্রাম্প

এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৫

  • ১২:১৫ পিএম, মঙ্গলবার, ২ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডারভর্তি একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় পাঁচ আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার ২ জুন ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের মালিগ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান।

তিনি বলেন, প্রাইভেট কারটি ঢাকা থেকে যশোরের উদ্দেশে যাচ্ছিল। পথে মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির প্রাইভেট কারটি ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দিয়ে নিচে ঢুকে পড়ে।

এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয় এবং আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাকিব নামে আরেকজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন—যশোরের ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), ছেলে আরিফ ইসলাম (২৪), একই গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী আয়েশা বেগম (২৮), রাকিব (১৮) এবং তরুণ বয়সি প্রাইভেট কার চালক। আহতরা হলেন—আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)। তারা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।

শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালায়। নিহত চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করা হয়। দুর্ঘটনার পর প্রাইভেট কারের চালক ট্রাকের পেছনে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভেতরে আটকা পড়ে ছিলেন। পরে গাড়ির ক্ষতিগ্রস্ত অংশ কেটে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. তানসিভ জুবায়ের নাদিম বলেন, চারজনের মরদেহ হাসপাতালে রয়েছে। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ঘটনাটি ফরিদপুরে ভাঙ্গার মধ্যে হলেও বিষয়টি শিবচর হাইওয়ে পুলিশ দেখছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech