Breaking News:


শিরোনাম :
ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে মার্কিন সামরিক বাহিনী প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ পেট্রোল পাম্পে জালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি সিলেটে মধ্যরাতে অগ্নি দুর্ঘটনায় পুড়ল ১০ টি ব্যবসাপ্রতিষ্ঠান জুলাই সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার চট্টগ্রামে পৌঁছেছে ১২ দিনে শাহজালালে মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল

এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির 

  • ০৯:৩৯ পিএম, বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) তথ্য-উপাত্ত সংশোধনের আবেদন দ্রুততার সাথে নিষ্পত্তির লক্ষ্যে নির্ধারিত ‘ছক’ এ প্রতিবেদন পাঠাতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ হাসানুজ্জামান স্বাক্ষরিত এই নির্দেশনা মাঠপর্যায়ের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে গত মঙ্গলবার পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়, ‘জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত আবেদনসমূহ দ্রুততার সাথে নিষ্পত্তির লক্ষ্যে আবেদনের ধরণ অনুসারে ‘সাধারণ, প্রবাসী এবং চাকুরিজীবী’ শ্রেণিতে ভাগ করে পৃথক তিনটি তদন্ত প্রতিবেদন ‘ছক’ সচিবালয়ের অনুমোদনক্রমে চূড়ান্ত করা হয়েছে। আবেদনকারীর পেশার ধরণ সম্পর্কে নিশ্চিত হয়ে তদন্তকারী কর্মকর্তা প্রযোজ্য ‘ছক’ (সংযুক্ত টি-১, টি-২ বা টি-৩) পূরণপূর্বক মতামত স্মারক নম্বরসহ অগ্রায়ণ পত্রাকারে নিষ্পত্তিকারী কর্মকর্তা বরাবর ইলেকট্রনিক্যালি প্রেরণ করবেন।’

জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তির জন্য ছক টি-১ এ সাধারণ, ছক টি-২ এ প্রবাসী বাংলাদেশি  এবং ছক টি-৩ এ চাকরিজীবীদের সরেজমিনে তদন্ত প্রতিবেদন নিষ্পত্তিকারী কর্মকর্তা বরাবর ইলেকট্রনিক্যালি পাঠাতে বলা হয়েছে।   সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech