শিরোনাম :
৪৮০০ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা বিজিবির কঠোর প্রতিরোধের মূখে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে রাতের আঁধারে সরিয়ে নিল বিএসএফ নয়াদিল্লিতে শুরু হচ্ছে ৫৭তম সীমান্ত সম্মেলন : পুশইন ইস্যুতে কঠোর বার্তা দেবে বিজিবি সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক হলেন তামিম ইকবাল তোফায়েল ও মোশাররফসহ মন্ত্রী-এমপি ও জাতীয় ব্যাক্তিত্বদের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহিত বৈরুতে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন : ইরানের কঠোর জবাব, পাল্টা-পাল্টি মিসাইল হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য আবাসন ঋণে নতুন উদ্যোগ, সুবিধা পাবেন ফ্ল্যাট ক্রেতারা শিশু রামিসা হত্যার দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে ৪ যানবাহনের সিরিজ সংঘর্ষ: পুলিশ সদস্যসহ নিহত ২

  • ১২:০১ পিএম, রবিবার, ১৫ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
গোপালগঞ্জের গোপীনাথপুরে চারটি যানবাহনের পরষ্পর সংঘর্ষে ট্রাফিক পুলিশের এক সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

গোপালগঞ্জের ৬টি বাসের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

রবিবার ১৫ জুন প্রথম প্রহরে রাত তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে রফিকুল ইসলাম ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) পদে কর্মরত ছিলেন।

রাত আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ছয়টি বাসের সিরিজ সংঘর্ষে উদ্ধার কাজে নিয়োজিত ঘটনাস্থলে ভাটিয়াপাড়া  হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামান ও আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী নিহত হন।

এ সময় ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুল ইসলামসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহত রফিকুল ইসলামকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাকসুদুর রহমান মোরাদ জানান, পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় আরমান পরিবহনের একটি বাস। সঙ্গে সঙ্গে এসপি গ্রিন লাইনের অপর একটি যাত্রীবাহী বাসেরও ধাক্কা লাগে। এ ঘটনায় আরমান পরিবহনের হেল্পার ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনাগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি বাস দুর্ঘটনাকবলিত দুটি বাস ও ট্রাককে ধাক্কা দিলে চতুর্মুখী সংঘর্ষ হয়।

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত সাড়ে ৩টা থেকে প্রায় সাড়ে ৫টা পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক ভোর সাড়ে ৫টার দিকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরো জানান, পরে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিলে ২ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech