শিরোনাম :
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১০ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি সৌদিতে ১০৭ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ১৬ হাজার যাত্রী পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে সিআরবি মালিপাড়া বস্তিতে আগুন

  • ১২:২৪ পিএম, মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
ছবি: ভিডিও থেকে সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
চট্টগ্রামের সিআরবি মালিপাড়া বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে প্রথমে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে আরও তিনটি ইউনিট যোগদেয়।

মঙ্গলবার ১৫ এপ্রিল ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

কীভাবে আগুনের সূত্রপাত্র হয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি। এরইমধ্যে ২০-২৫টি ঘর পুরোপুরি পুড়ে গেছে। বস্তির বাসিন্দারা ঘুমন্ত অবস্থায় থাকায় ঘর থেকে কোনো আসবাবপত্রই বের করতে পারেননি।

ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আমরা যতটুকু জানতে পেরেছি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর হয়তো জানা যাবে কীভাবে আগুন লেগেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস জানায়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech