শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, প্রতিহতের দাবী সৌদি আরবের সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের অবরুদ্ধ নবনিযুক্ত ভিসি: ২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চকবাজারের আগুন, শতকোটি টাকা ক্ষতির দাবি মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট আকাশ আজ পরিষ্কার থাকতে পারে, দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

উত্তর কোরিয়ার কাছে ৫ গোলে হার বাংলাদেশের

  • ০৯:৪৭ পিএম, শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

।। বিকে স্পোর্টস ।।
প্রথমবারের মতো এশিয়া কাপে খেলছে বাংলাদেশ নারী ফুটবল দল ।দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ০-৫ গোলে হেরেছে এর আগে নিজেদের অভিষেক ম্যাচে চীনের বিপক্ষে ০-২ গোলে হেরেছিল।

শুক্রবার ৬মার্চ সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে মুখমুখি হই ২ দল। ফুটবলে ৪ গোলে হারা খানিকটা বড় ব্যবধানই। তবে বাংলাদেশ ও উত্তর কোরিয়ার ফুটবল র্যাংকিং ও শক্তিমত্তা বিবেচনায় এটা তেমন অস্বাভাবিক কিছু নয়। বাংলাদেশের র্যাংকিং যেখানে ১১২, সেখানে উত্তর কোরিয়ার ৯। এই টুর্নামেন্টে সবেচেয়ে ভালো র্যাংকিংয়ের দলের বিপক্ষে বাংলাদেশের ৫ গোলে হার।

উত্তর কোরিয়া ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল। গোলরক্ষক মিলি একাধিক সেভ করেছেন। প্রথমার্ধেই স্কোরলাইন ৫-০ হতে পারতো। উত্তর কোরিয়ার তিনটি গোল ভিএআরে বাতিল হয়– একটি হ্যান্ডবল, আরেকটি ফাউল আরেকটি অফ সাইডে। প্রথমার্ধ সমতায় শেষ করার আগ মুহূর্তে বাংলাদেশ পিছিয়ে পড়ে। অধিনায়ক আফিদা খন্দকার বক্সের মধ্যে ফাউল করে পেনাল্টি উপহার দেন। মিনিট খানিক পর ডিফেন্সের ভুলে আরেকটি গোল পায় উত্তর কোরিয়া।

দ্বিতীয়ার্ধেও খেলার চিত্র তেমন বদলায়নি। উত্তর কোরিয়ার আক্রমণ অব্যাহত থাকে। বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার কয়েকটি দারুণ সেভ করেছেন। এরপরও পরাজয়ের ব্যবধান বড় হয়েছে। ৬৩ ও ৬৪ মিনিটে টানা দুটি গোল পায় উত্তর কোরিয়া। ম্যাচের শেষের দিকে আরেকটি গোল হয়।

বাংলাদেশ প্রথমার্ধেই তিনটি পরিবর্তন করে। গত ম্যাচে বদলি হিসেবে খেলা আনিকা ও স্বপ্না এবার প্রথমার্ধেই নামেন। উমহেলা একাদশে থাকলেও আজ প্রথমার্ধের শেষের দিকে নামেন। একাদশে ফেরা তহুরা ও আইরিন ম্যাচে ৪৫ মিনিটের বেশি সময় স্থায়ী হতে পারেননি। দ্বিতীয়ার্ধে নবীরনের পর উন্নতি খাতুনকে নামান বাটলার।

দুই ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে কোয়ার্টারে এক পা দিয়ে রেখেছে উত্তর কোরিয়া। আজ একই ভেন্যুতে সন্ধ্যায় চীন উজবেকিস্তানকে হারালে তাদের সঙ্গে উত্তর কোরিয়ার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে। বাংলাদেশকে কোয়ার্টারে উঠতে হলে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে পয়েন্ট পেতেই হবে। এরপরও সেরা তৃতীয় দল হয়ে পরের ধাপে উঠতে অন্য দুই গ্রুপের দিকে তাকিয়ে থাকতে হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech