শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন: তদন্তে পুলিশ রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দায়ী : জাতিসংঘের সর্বোচ্চ আদালত (আইসিজে) জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ গণভোট মেনে নিলে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকিয়ে দেবে জামায়াত ঢাকা ও এর আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার জন্য ক্ষতিপূরণ দিতে হবে: খলিলুর ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ : একই পরিবারের ৬ জন দগ্ধ

  • ০১:৪৬ পিএম, রবিবার, ৯ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে চাঁদপুর পৌরশহরে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রবিবার ৯ মার্চ ভোরে পৌরশহরের কোরালিয়া রোডের একটি ছয়তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণের পরপরই আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

দগ্ধদের মধ্যে ঢাকায় চিকিৎসাধীনরা হলেন— ফল ব্যবসায়ী আব্দুর রহমান সরদার (৬৫), তার স্ত্রী শাহনাজ বেগম (৫৫), পুত্রবধূ খাদিজা আক্তার (৩২) এবং ছোট ছেলে বাকপ্রতিবন্ধী মাহবুবুর রহমান মুহিন (১৮)। এছাড়া চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আব্দুর রহমানের বড় ছেলে ইমাম হোসেন সরদার (৩৫) ও মেঝ ছেলে মিরাজের স্ত্রী নুসরাত জাহান নিবা (২১)।

হাসপাতালের সার্জারি বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক রফিকুল হাসান ফয়সাল বলেন, দগ্ধ রোগীদের হাসপাতালে আনার পর চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়। বাকি দুজন হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, আব্দুর রহমানের শরীরের ১৮ শতাংশ, শাহনাজের ২০ শতাংশ, খাদিজার ৮৫ শতাংশ এবং মুহিনের ১৫ শতাংশ পুড়ে গেছে। বিশেষ করে খাদিজার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানান তিনি।

দগ্ধদের পরিবারের সদস্য মোহাম্মদ মিরাজ জানান, বাসাটিতে তার বাবা-মা, বড় বোন, বোনের সন্তান, বড় ভাই, ভাইয়ের স্ত্রী ও দুই সন্তান, মিরাজ নিজে ও তার স্ত্রী এবং ছোট ভাই একসঙ্গে বসবাস করেন।

ঘটনার সময়, ভোর ৪টা ২০ মিনিটে সবাই সেহরির জন্য ঘুম থেকে উঠছিলেন। রান্না আগেই করা ছিল, ‘ভোররাতে সাহরি খাবার জন্য খাবার গরম করতে চুলা জ্বালালে তখনই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং পরিবারের ছয়জন দগ্ধ হন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech