শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত জেনসেন হুয়াংকে ফেরাল এনভিডিয়া, ২৯ শতাংশ বাড়ল শেয়ারের দাম ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার গঙ্গা পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাস উৎসব শুরু ভোলা নর্থ-৩ গ্যাস কূপের দ্বিতীয় স্তরেও মিলল গ্যাস জাতীয় ঐক্যের ডাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ সংলাপে বসছেন প্রধানমন্ত্রী : এনসিপির ৪ শর্ত লিবিয়া উপকূলে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলা,বেশ কয়েক জন নিহত শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

জয়পুরহাটে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

  • ১১:১৭ এএম, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত ৩টি কষ্টিপাথরের মূর্তি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা থেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুইব্যক্তিকে আটক করা হয়েছে।

জব্দকৃত মূর্তিগুলোর আনুমানিক মূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।

রবিবার ২৫ অক্টোবর বিকেলে বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পুরইল গ্রামের মৃত জগা মাহাতোর ছেলে সন্তোষ মাহাতো (৩৫) এবং পূর্ব বালিঘাটা গ্রামের মৃত ধীরেন চন্দ্র রায়ের ছেলে সুজন চন্দ্র রায় (৩৪)।

বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রোববার রাত আনুমানিক ২টার দিকে বিজিবি’র জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে বিশেষ টহল দল, পুলিশ এবং পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের উপস্থিতিতে দু’টি পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানকালে প্রথমে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। মূর্তি দুটির ওজন যথাক্রমে ৪২ কেজি ৭০০ গ্রাম ও ৩৭ কেজি ৬০০ গ্রাম। পরে দ্বিতীয় অভিযানে ৮ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। ৩টি মূর্তির মোট ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। এগুলোর জব্দমূল্য আনুমানিক ৮৯ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত ৩টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত কষ্টিপাথরের মূর্তি নওগাঁর পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তর করা হয়েছে।

বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল লতিফুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech