শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত জেনসেন হুয়াংকে ফেরাল এনভিডিয়া, ২৯ শতাংশ বাড়ল শেয়ারের দাম ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার গঙ্গা পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাস উৎসব শুরু ভোলা নর্থ-৩ গ্যাস কূপের দ্বিতীয় স্তরেও মিলল গ্যাস জাতীয় ঐক্যের ডাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ সংলাপে বসছেন প্রধানমন্ত্রী : এনসিপির ৪ শর্ত লিবিয়া উপকূলে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলা,বেশ কয়েক জন নিহত শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

জাতীয় ঐকমত্যের সংলাপ আজ থেকে আবার শুরু

  • ০২:৪১ পিএম, সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাষ্ট্র সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে আবারও সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্যে গঠিত কমিশন।

সোমবার ৭ এপ্রিল থেকে বিকেল ৩টায় কমিশনের সঙ্গে সভা হবে এবি পার্টির।

সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনে ১২ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন সংস্কারে গঠিত পাঁচটি কমিশনের ১৬৬ সুপারিশে ৩৮টি রাজনৈতিক দলের কাছে মতামত চায় কমিশন। এতে ২৮টি দল তাদের মতামত দিয়েছে।

মতামত দেয়া দলগুলোর সঙ্গে গত ২০ মার্চ থেকে প্রথম দফার সংলাপ শুরু হয়েছে। ইতোমধ্যে এলডিপি, খেলাফত মজলিস, লেবার পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে দলগুলোর জমা দেওয়া মতামত নিয়ে আলোচনা করেছে কমিশন।

কমিশনের সমন্বয়কের দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার গণমাধ্যমকে বলেছেন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ অন্যান্য দলের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনা হবে।

আজ এবি পার্টির সঙ্গে আলোচনায় কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজসহ অন্য সদস্যরা থাকবেন। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে দলটির ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবেন। এবি পার্টি ১৬৬টি সুপারিশের ১০৮টিতে একমত, ৩২টিতে ভিন্নমত ও ২৬টিতে আংশিক একমত জানিয়েছে।

রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে একমত হবে, সেগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতিতে সই হবে জুলাই সনদ।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech