শিরোনাম :
৫ দিনের সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোলের বন্যা : ফ্রান্সকে ৬-৪ গোলে হারালো ইংল্যান্ড গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে – জামায়াতে ইসলামীর আমির ইরানের হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত : ইরানে পাল্টা হামলা চালাল যুক্তরাষ্ট্র ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাঁচ মাসে বহুমাত্রিক সাফল্য অর্জন করেছে সরকার : মাহদী আমিন ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির হতে পারে আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের সারাদেশে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

জাপানে ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন

  • ১১:১৯ এএম, রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
জাপানের কানসাইর ওসাকায় ওয়ার্ল্ড এক্সপো ২০২৫-এ বাংলাদেশ প্যাভিলিয়ন যৌথভাবে উদ্বোধন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান ও টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী।

শুক্রবার ১১ মার্চ প্যাভিলিয়নটি উদ্বোধন করা হয়। ছয় মাস ব্যাপী বিশ্বের অন্যতম বৃহৎ এ এক্সপোতে বিশ্বের ১৬৫ টি দেশ অংশ গ্রহণ করছে।

যৌথভাবে এ প্যাভিলিয়নের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান ও টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। এছাড়াও উদ্বোধনকালে বাণিজ্য মন্ত্রণালয়, রফতানি উন্নয়ন ব্যুরো ও জাপানের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুর রহিম খান বলেন, ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নে রপ্তানি পণ্যের প্রদর্শন বিশ্বব্যাপী আমাদের দেশের ব্যাপক পরিচিতি এনে দিবে। পাশাপাশি আমাদের দেশের পণ্যের প্রতি বিদেশি ক্রেতারা আরো বেশি আকৃষ্ট হবে।

পরে তারা বাংলাদেশ প্যাভিলিয়নের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রস্তুতি কাজ সুচারুভাবে সম্পন্ন করায় সন্তুষ্টি প্রকাশ করেন।

উল্লেখ্য, ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নে মোট আঠারোটি জোনে বাংলাদেশের সম্ভাবনাময় রফতানি পণ্যের প্রদর্শন হবে। এক্সপো দেশগুলোর ব্যবসায়ী এবং ক্রেতাদের জন্য অপূর্ব সুযোগ তৈরি করতে সক্ষম হবে বলে আয়োজকরা ধারনা করছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech