শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত তীব্র গরম ও তাপপ্রবাহ : জার্মানিতে সাড়ে ৩ মাসে রেকর্ড ৯ হাজার ৮০০ মৃত্যু ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপি, সিএমপির গণবিজ্ঞপ্তি,

  • ১১:২৪ এএম, শনিবার, ৫ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
পবিত্র আশুরা উপলক্ষে ৬ জুলাই রাজধানী ঢাকায় তাজিয়া মিছিলে কিছু জিনিসের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

বুধবার ২ জুলাই ডিএমপি’র ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সরওয়ার জাহান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কিছু ব্যক্তি বা গোষ্ঠী ঢাকার বিভিন্ন এলাকায় হাঁটি, ছোরা, কাঁচি, বর্শা, খঞ্জর, তলোয়ার, লাঠি ইত্যাদি নিয়ে মিছিলে অংশগ্রহণ করে জনমনে আতঙ্ক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে থাকে। যা ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

এ প্রেক্ষাপটে, ঢাকা মহানগর এলাকায় পবিত্র আশুরা উপলক্ষে যেকোনো ধরনের তাজিয়া মিছিল ও পটকা ফোঁটা অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপি জানায়, দণ্ডবিধির ২৮ ও ২৯ ধারার আলোকে এই নিষেধাজ্ঞা তাজিয়া মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত ধর্মীয় অনুষ্ঠান পালনে কোনো বাধা নয়, বরং তা নগরবাসীর নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে গৃহীত হয়েছে।

একই ভাবে পবিত্র আশুরা উপলক্ষে ৬ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় আয়োজিত তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শুক্রবার ৪ জুলাই সিএমপি থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, আশুরার দিন ধর্মীয় ভাবগাম্ভীর্যে আয়োজিত তাজিয়া মিছিলে অতীতে কিছু ব্যক্তি দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন করে অংশগ্রহণ করায় জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে নগরবাসীর মধ্যে আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয় এবং কখনো কখনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও সৃষ্টি হয়।

এর পরিপ্রেক্ষিতে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮ এর ২৯ ও ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিএমপি কর্তৃপক্ষ তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে।

এই নিষেধাজ্ঞা মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়। জননিরাপত্তা ও ধর্মীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নগরবাসীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech