শিরোনাম :
ভিসি পুনর্বহালের দাবি: চুয়েটে সর্বাত্মক শাটডাউন, চলছে গণস্বাক্ষর সংগ্রহ সংসদে পাস হওয়া ৩ আইনে মানবাধিকার সুরক্ষা ব্যবস্থাকে দুর্বল করেছে: এইচআরডব্লিউ বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী তিন দাবি মানলে ঢাকায় আর ককটেল ফুটবে না’: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান তেলের দাম বাড়ল ২০ টাকা- পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা ইচ্ছেমতো ভাড়া আদায়ে চরম নৈরাজ্যে রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

গ্যাসের দাম বাড়ছে না: পেট্রোবাংলা

  • ১০:৪৬ এএম, রবিবার, ২ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
এই মুহূর্তে গ্যাসের মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলা।

শনিবার আগস্ট এক বার্তায় পেট্রোবাংলা এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধিসংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই।

পেট্রোবাংলা সংশ্লিষ্ট সব পক্ষকে এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, গ্যাসের মূল্য সমন্বয় সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হলে তা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

দেশে দীর্ঘদিন ধরেই জ্বালানি খাতে আমদানিনির্ভরতা বেড়েছে। দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন কমে আসায় চাহিদা পূরণে ব্যয়বহুল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করতে হচ্ছে। ফলে গ্যাস খাতে ভর্তুকির পরিমাণও বৃদ্ধি পেয়েছে।

সাম্প্রতিক সময়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহে বিঘ্ন, গ্যাস সংকট এবং জ্বালানি খাতের আর্থিক চাপ নিয়ে আলোচনা চলার মধ্যেই বিভিন্ন মহলে গ্যাসের দাম বাড়তে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এরই পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়ে পেট্রোবাংলা জানিয়েছে, বর্তমানে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই। সংশ্লিষ্ট সব পক্ষকে এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, গ্যাসের মূল্য সমন্বয়-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হলে তা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech