শিরোনাম :
ভিসি পুনর্বহালের দাবি: চুয়েটে সর্বাত্মক শাটডাউন, চলছে গণস্বাক্ষর সংগ্রহ সংসদে পাস হওয়া ৩ আইনে মানবাধিকার সুরক্ষা ব্যবস্থাকে দুর্বল করেছে: এইচআরডব্লিউ বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী তিন দাবি মানলে ঢাকায় আর ককটেল ফুটবে না’: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান তেলের দাম বাড়ল ২০ টাকা- পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা ইচ্ছেমতো ভাড়া আদায়ে চরম নৈরাজ্যে রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

কাঁচা বাজারে আগুন! কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকায়

  • ১০:৫৮ এএম, শনিবার, ১ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
টানা বৃষ্টির অজুহাতে সবজির বাজারে যেন আগুন। গতকালও চড়া দাম বিক্রি হয়েছে সব ধরনের সবজির। লম্বা বেগুন ১২০ টাকা বিক্রি হলেও গোল বেগুন বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৬০ টাকা। সবচে বেশি ঝাল কাঁচা মরিচে, কেজি প্রায় ৪০০ ছুঁই ছুঁই। মান ও জাত ভেদে বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকায়।

শুক্রবার ৩১ জুলাই রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে ফসলের খেত ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই সবজির দাম বাড়তি। আরও কিছুদিন সবজির এমন বাড়তি দামই থাকবে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৮০ টাকায়, কাঁকরোল প্রতি কেজি ১০০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৮০ টাকা, পটল প্রতি কেজি ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১৩০ টাকা, গাজর প্রতি কেজি ১২০ টাকা ও জালি প্রতি পিস ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া, লম্বা বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়, গোল বেগুন প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকা, শসা প্রতি কেজি ১০০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১২০ টাকা, লতি প্রতি কেজি ১০০ টাকা এবং কাঁচা মরিচ জাত ও মান ভেদে প্রতি কেজি ৩৮০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে ক্রেতারা বলছেন, গত তিন দিন যাবৎ সবজির দাম অতিরিক্ত বেশি যাচ্ছে। কিছুদিন আগে বৃষ্টির ছিলো, এখন সেভাবে বৃষ্টি নেই, তবুও দাম অতিরিক্ত বেশি। এত বেশি দামে আমাদের মতো সাধারণ মানুষের জন্য সবজি কিনে খাওয়া কঠিন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech