শিরোনাম :
নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী তিন দাবি মানলে ঢাকায় আর ককটেল ফুটবে না’: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান তেলের দাম বাড়ল ২০ টাকা- পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা ইচ্ছেমতো ভাড়া আদায়ে চরম নৈরাজ্যে রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বিশ্বনেতাদের সামনে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

তিন দাবি মানলে ঢাকায় আর ককটেল ফুটবে না’: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • ১১:৫০ এএম, বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
সরকার তাঁদের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার ও জুলাই গণহত্যার বিচারসহ প্রধান তিনটি দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না-বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।।

সোমবার ২১ সেপ্টেম্বর রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর নেভিগলিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

১১-দলীয় জোট পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কর্মসূচি পালন করে না-বিএনপির এমন অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি বলেন, বিএনপির অভিযোগ ভিত্তিহীন।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে তাঁদের কর্মসূচি অব্যাহত রয়েছে এবং গত রবিবারও তাঁরা দুটি মিছিল করেছেন।

তিনি বলেন, আমরা শুরু থেকেই স্পষ্ট করে বলছি, বাংলাদেশকে নতুন করে গড়তে হলে আওয়ামী লীগকে রাজনীতি থেকে সম্পূর্ণ বাদ দিতে হবে এবং এর জন্য কাঠামোগত সংস্কার অপরিহার্য। ১১-দলীয় জোট প্রথম দিন থেকেই এই অবস্থানে অনড় রয়েছে।

চলমান আন্দোলনের মূল ইস্যুগুলো তুলে ধরে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার এবং জুলাই গণহত্যার বিচারসহ সুনির্দিষ্ট তিনটি দাবিতে তাঁরা রাজপথে সক্রিয় রয়েছেন। কিন্তু সরকার এখনো এসব দাবি বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “সরকার আমাদের দাবিগুলো মেনে নিলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না।”

বিশ্লেষকদের মতে, তাঁর এই বক্তব্যের অন্তর্নিহিত বার্তা হলো- এই তিন দাবি বাস্তবায়িত হলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ বা বন্ধ হয়ে যাবে। এর ফলে দলটির নেতাকর্মীরা রাজধানীসহ দেশের কোথাও আর নাশকতা বা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ পাবে না।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech