শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত তীব্র গরম ও তাপপ্রবাহ : জার্মানিতে সাড়ে ৩ মাসে রেকর্ড ৯ হাজার ৮০০ মৃত্যু ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই

  • ০১:৩৪ পিএম, শনিবার, ৫ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শনিবার ৫ জুলাই রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শামসুল হুদার ভগ্নিপতি আশফাক কাদেরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা হবে। পরে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন করবো। 

পারিবারিক সূত্রে জানা গেছে, শামসুল হুদা দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতা ও হার্টের সমস্যায় ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রয়েছে।

উল্লেখ্য, ড. এ টি এম শামসুল হুদা ২০০৭ সালে ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন। তার নেতৃত্বে ২০০৮ সালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, যা স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে দেশ-বিদেশে প্রশংসিত হয়।

সেই নির্বাচনে আওয়ামী লীগ ২৩০, বিএনপি ৩০ ও জাতীয় পার্টি ২৭ আসনে জয় লাভ করে।

উল্লেখ্য, শামসুল হুদা ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী ব্যবস্থার আধুনিকীকরণ ও নির্বাচন কমিশনের সাংবিধানিক মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি ২০১২ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে অন্তর্ভুক্ত হন। দীর্ঘদিন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

চাকরি জীবনে তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (এসডিও), পানিসম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech