Breaking News:


শিরোনাম :
চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি : চীন কানাডাকে জ্যান্ত গিলে খাবে, ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের সরকারি ব্যয় ও ঋণ নিয়ন্ত্রণে নতুন ‘বাজেট পরিকল্পনা’র উদ্যোগ আজ বিশ্বের বায়ুদূষণে শীর্ষ শহর ঢাকা বাংলাদেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প ‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচার চালাতে আইনগত বাধা নেই : অধ্যাপক আলী রীয়াজ শেষরাতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র: ৪০০ ব্যালটের জন্য ১টি ব্যালটবাক্স নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে: এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রেসিডেন্ট কর্ণফুলী টানেলে রক্ষণাবেক্ষণ কাজ, রাতে ট্রাফিক ডাইভারশন

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: ইসি আনোয়ারুল

  • আপলোড টাইম : ১১:০৪ পিএম, সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬০ Time View

নির্বাচন কমিশনের ওপর চাপ নেই। তবে একটি সুষ্ঠু ও ভালো নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। নির্বাচন কমিশন ভালো নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে- বলেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

সোমবার ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন হয় সে লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের কাছে ভালো নির্বাচন না করার কোনো বিকল্প নেই।  

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, বাড়ি-বাড়ি গিয়ে হালনাগাদ ভোটার তালিকা করার সুবাদে এবার প্রথমবারের মতো ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন প্রায় ১৬ লাখ মৃত ভোটার। এতে কারো কারচুপি করার সুযোগ থাকবে না।

সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন সংস্কার কমিশন সংস্কারের বিষয়ে যে প্রতিবেদন দাখিল করেছে তা আমরা পেতে যাচ্ছি। ইতোমধ্যে একটি প্রতিবেদন পেয়েছি, সেখানে ভালো ভালো প্রস্তাব এসেছে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে যে বিষয়গুলো আসবে সেগুলো দেখা হবে। সবার চাহিদা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করতেই হবে, পেছনে ফেরার সুযোগ নেই।

তিনি আরও বলেন, আমাদের ভালো একটা নির্বাচন এবং অতীতের গ্লানি মুছে ফেলতে কি কি করণীয় তা আমরা অনুশীলন করে রেখেছি। সংস্কার প্রতিবেদন অনুযায়ী আমরা সিদ্ধান্ত গ্রহণ করব এবং তা অনুযায়ী কাজ করব।

মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের একান্ত সচিব মো. কামরুজ্জামান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী, পুলিশ সুপার মোছাঃ ইয়াসমিন খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী,‌ জেলা নির্বাচন অফিসার মো. নাজিম উদ্দিন প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech