Breaking News:


শিরোনাম :
সাবেক আওয়ামী মেয়র মনজুরের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-প্রশিক্ষণে ভার্চুয়াল অংশগ্রহণের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হামের প্রকোপ: লক্ষণ নিয়ে চিকিৎসাধীন ১০৩ রোগী হরমুজে বিধ্বস্ত হলো ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন ২৩ এপ্রিল পর্যন্ত ভ্যাট রিটার্ন দেওয়ার সুযোগ কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, গরমের অনুভূতিও বেশি থাকতে পারে নববর্ষ বরণে এনসিপির বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী মেলা ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের ঘোষণা ইতালির

ঢাকায় জামায়াত মনোনীত ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

  • ০৮:৪৮ পিএম, শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণ এলাকার ৬টি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ছয়জন প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন।

শনিবার ৩ জানুয়ারি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকার আসনগুলোতে জামায়াত মনোনীত প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

প্রার্থীরা হলেন- ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ আব্দুল মান্নান, ঢাকা-৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাজি হাফেজ এনায়েত উল্লাহ, ঢাকা-৯ আসনে জামায়াত মনোনীত প্রার্থী কবির আহমেদ এবং ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

মনোনয়নপত্র যাছাই-বাছাই অনুষ্ঠানে সংশ্লিষ্ট আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের কর্মী-সমর্থক এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech