শিরোনাম :

তিন মাসে ফের খেলাপি ঋণ বেড়ে ৩২.৬২%

  • ০৮:১৮ পিএম, মঙ্গলবার, ২ জুন, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
তিন মাসের ব্যবধানে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার আবার বেড়েছে। মার্চ প্রান্তিকে মন্দ এই ঋণের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬২ শতাংশ হয়েছে।

যদিও ডিসেম্বরে আগের প্রান্তিকের চেয়ে খেলাপি ঋণের হার কমে দাঁড়িয়েছিল ৩০ দশমিক ৬০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, খেলাপি ঋণ বেড়েছে ৩ হাজার ৭৫৩ কোটি টাকা। মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা।

তিনি বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হতাশাজনক। সেজন্য আগের খেলাপি ঋণের সুদ যোগ হয়ে মোট পরিমাণ ও হার দুটোই বেড়েছে।

এর আগে ঋণ আদায় ও পুনঃতফসিল সুবিধার কারণে জাতীয় সংসদ নির্বাচনের আগে বড় অঙ্কের খেলাপি ঋণ নবায়ন হওয়ায় দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ গত ডিসেম্বেরে হয় ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা।

এর তিন মাস আগে সেপ্টেম্বর প্রান্তিকে মোট ঋণের মধ্যে খেলাপির হার ছিল ৩৫ দশমিক ৭৩ শতাংশ। ওই সময় খেলাপির পরিমাণ ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। মোট ঋণ স্থিতি ছিল ১৮ লাখ ৩ হাজার ৮৩৯ কোটি টাকা।

মঙ্গলবার ২ জুন বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মার্চে মোট ঋণ স্থিতি দাঁড়ায় ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা, যা গত ডিসেম্বরে ছিল ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি টাকা। এই তিন মাসে নতুন ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা।

দেশের ইতিহাসে ২০১৯ সালের মার্চেই প্রথমবারের মত খেলাপি ঋণ লাখের ঘর পেরিয়ে এক লাখ ১০ হাজার ৮৭৩ কোটি টাকা হয়। এর পর থেকে বাড়তে থাকে খেলাপি ঋণ।

সুত্রঃ বিডি জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech