শিরোনাম :
সিলেট টেস্ট- ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ঘোষনা: ৩৬৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ দল আ. লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ৯ কিশোর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ থেকে রয়টার্সের প্রতিবেদন -নতুন পাসপোর্টের আবেদন করেছেন হাসিনা সেনেগালে অভিবাসীবাহী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু নভেম্বরের প্রথম সাত দিনে রেমিট্যান্স এলো ৮৭ কোটি ৮৫ লাখ ডলার সিআইডি কার্যালয়, ঢাবি ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে ককটেল ও বাসে আগুন সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির দেশের কিছু অঞ্চলে বৃষ্টির হওয়ার আভাস- কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা ৬টি গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে রেল ও সড়ক অবরোধ

দেশজুড়ে কোথাও আজ বৃষ্টির সম্ভাবনা নেই : নভেম্বরে ৩টি ‘লঘুচাপে’র সম্ভাবনা

  • ১০:১০ এএম, সোমবার, ২ নভেম্বর, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশজুড়ে কোথাও আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোমবার ২ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, সারা দেশে নভেম্বর মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময় ক্রমান্বয়ে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।

গতকাল রবিবার ১ নভেম্বর দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসের অফিস বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য এ দিন বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সেখানে মাসের আবহাওয়ার বিভিন্ন তথ্য ও উপাত্ত পর্যালোচনা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের মধ্যে এক বা দুটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

লঘুচাপের পূর্বাভাসের বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম বলেন, ‘নভেম্বরে সারা দেশে বৃষ্টিপাতের স্বাভাবিকভাবে কমে আসার সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে বিভিন্ন জায়গায় কুয়াশা দেখা যেতে পারে।’

আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগর অবস্থানরত নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর বলছে, ঘণ্টায় ২৩ কিলোমিটার গতিতে পশ্চিম ও উত্তরপশ্চিম দিকে এগিয়ে গভীর নিম্নচাপটি রবিবার দুপুর ১২টায় ঘূর্ণিঝড় ‘মুরাসু’তে পরিণত হয়েছে। তখন ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল দক্ষিণ-পশ্চিম ও পাশের পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। ‘মুরাসু’ আরও শক্তি বাড়িয়ে সোমবার (২ নভেম্বর) সকাল নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী ৩ নভেম্বর মঙ্গলবার মধ্যরাত থেকে ভোরের মধ্যে তা অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech