Breaking News:


শিরোনাম :
পশ্চিমবঙ্গে রেকর্ড ভোট: বুথ ফেরত জরিপ নিয়ে মুখ খুললেন মমতা ভোর থেকে ঢাকায় মুষলবৃষ্টি- বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা শহীদ রাষ্ট্রপতি জিয়া শ্রমিকদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন: রাষ্ট্রপতি ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত মহান মে দিবস আজ : এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার এপ্রিলের ২৯ দিনেই রেমিট্যান্স এলো ৩ বিলিয়ন ডলার সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ

দেশের মানুষ জেগে উঠেছে, কেউ নির্বাচন ঠেকাতে পারবে না: ফখরুল

  • ১১:০৬ এএম, সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। আমি মনে করি না, এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। দেশের মানুষ জেগে উঠেছে, ভোট এবার তারা দেবেই। কেউ সেটা ঠেকাতে পারবে না- বলেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার ১ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আপনারা পাহারা রাখবেন যেন ভোট কেন্দ্রে কেউ গোলমাল করতে না পারে।

তিনি বলেন, প্রশাসন, পুলিশ, মিলিটারি— সবাই একটা নিরপেক্ষ ভোট চায়। তাই আমাদের একটা সুযোগ এসেছে। এই সুযোগে আমরা সঠিকভাবে প্রত্যেকেই নিজের ভোটটা দিতে পারবো।

জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, আমাদের সামনে আরেকটা দল মিথ্যা কথা বলছে। মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করা কি ঠিক? আমার মা-বোনেরা সবাই সহজ সরল। কোরআন শিক্ষার নাম করে তাদের বলা হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। কোনো মার্কায় ভোট দিলে কি বেহেশতে যাওয়া যায়?

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না। আপনারা সবসময় ভয় পান, ভোট দিতে গেলে বা ফিরে আসার সময় যদি গোলমাল হয়!

তিনি আরও বলেন, আমি আপনাদের আশ্বাস ও প্রতিশ্রুতি দিতে চাই— ভোটের দিন, ভোটের সময় বা অন্য সময় কখনো কোনো গোলযোগ হবে না। আমরা সেটা শক্ত হাতে দমন করবো।

মির্জা ফখরুল বলেন, ‘সব থেকে বড় জিনিস হচ্ছে, আমরা যদি ঠিকমতো সরকার নির্বাচন করতে না পারি, সঠিক লোকটাকে যদি ভোট দিতে না পারি, তাহলে আমাদের কোনো কাজ হবে না।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech