শিরোনাম :
পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের ভারতে বসে দেশে ফেরার ছক কষছেন আ’ লীগ নেতারা ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ

দেশে ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের করোনা শনাক্ত

ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকৈ মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত) সময়ে করোনাভাইরাসে নতুন করে আরও ১৩ জন আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার ১০ জুন স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে একই সময়ে সুস্থ হয়েছেন ২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এদিন মোট ৮৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সরকারি ল্যাবে ১০১টি, বেসরকারি ল্যাবে ৭৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.৫২ শতাংশ।

এ পর্যন্ত দেশে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫৯ হাজার ৭৩০ জনে। মৃত্যুবরণ করেছেন মোট ২৯ হাজার ৫০৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬১ হাজার ৯৮১ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতি ১০ লাখ জনসংখ্যায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১২.৭৭ এবং মৃত্যুহার ১.২২। মোট জনসংখ্যার অনুপাতে দেশে এখন পর্যন্ত প্রতি ১০ লাখে সংক্রমিত হয়েছেন ১১,৮৫০.৭ জন এবং মারা গেছেন ১৭৩.৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সতর্কতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech