শিরোনাম :
সোমবার থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন: পদোন্নতির ক্ষেত্রে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান মহিলা জামায়াতের

  • ০৯:১৯ পিএম, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখা।

বুধবার ২৪ এপ্রিল দলটির সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা এক ‍বিবৃতিতে এ কথা জানান।

তারা জানিয়েছে, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারী সমাজের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।

জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি বলেন, প্রধান উপদেষ্টার কাছে দেওয়া প্রতিবেদনের সুপারিশে এমন কিছু গর্হিত বিষয় নিয়ে আসা হয়েছে, যাতে সামাজিক মূল্যবোধে চরমভাবে আঘাত করা হয়েছে, যা পবিত্র কোরআন ও হাদিসেরও সুস্পষ্ট লঙ্ঘন। নারীর জন্য সবচেয়ে অবমাননাকর হলো, যৌনকর্মকে পেশা হিসেবে সামাজিক স্বীকৃতি দিতে বলা।

বিবৃতিতে বলা হয়, অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকারের সমান অধিকারের সুপারিশ সব ধর্মের মতামত ও মুল্যবোধকে উপেক্ষা করা হয়েছে, যা চরমভাবে মানবাধিকার লঙ্ঘন।

ইসলাম সমঅধিকার নয়, ন্যায্য অধিকারের ঘোষণা দেয়। এই চেতনাই সর্বস্তরের মুসলমানরা ধারণ করে। আল্লাহর আইন কেউ ব্যক্তিগতভাবে না মানতে পারে, কিন্তু তার অধিকার নেই এই আইনে হাত দেওয়ার।

মহিলা জামায়াতের সেক্রেটারি বলেন, কমিশনে যাদের সদস্য করা হয়েছে তারা সমাজের সব শ্রেণির নারীদের প্রতিনিধিত্ব করে না। বিশেষ করে এই কমিশনে ইসলামের জ্ঞানসম্পন্ন নারী প্রতিনিধি দেখতে পাইনি।

তিনি বলেন, এই কমিশনের রিপোর্ট কুরআন ও হাদীসের সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশের ৯ কোটি নারী এই কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করছে।

বিবৃতিতে কমিশনের সুপারিশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলা হয়, আমরা এই প্রতিবেদনকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি এবং ইসলামের পূর্ণ জ্ঞানসম্পন্ন নারীদের কমিশনে অন্তর্ভুক্ত করে প্রতিবেদনটি পুনর্লিখনের আহ্বান জানাচ্ছি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech