Breaking News:


শিরোনাম :
রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা: দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সকলের বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু আজ আজ বিক্রি হচ্ছে ৩১ মে’র ফিরতি টিকিট দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্র ফের হামলা করলে ‘আরও অনেক চমক’ দেখাবে ইরান : আরাগচি বেপজা ইকোনমিক জোনে ১৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ করবে সানশাইন আউটডোর: লিজ চুক্তি স্বাক্ষর গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী দেশের ১২টি জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী

পাঁচটি দেশে হাসিনা ও তার পরিবারের সদস্যদের সম্পদ পাওয়া গেছে : শফিকুল আলম

  • ১০:১১ এএম, মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ পাঁচটি দেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সম্পদের সন্ধান পাওয়া গেছে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার ১০ মার্চ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, একটি যৌথ তদন্ত দল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং ও কেম্যান দ্বীপপুঞ্জে শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও পরিবারের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সম্পদের সন্ধান পেয়েছে।

আলম বলেন, মালয়েশিয়ার একটি ব্যাংকেও রাশিয়ার স্লাশ ফান্ডের (অবৈধ উদ্দেশ্যে ব্যবহৃত অর্থের একটি রিজার্ভ, বিশেষত রাজনৈতিক ঘুষ) অস্তিত্ব পাওয়া গেছে।

তিনি বলেন, ১২৪টি ব্যাংক হিসাবে জমা ৬৩৬ কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত বা জব্দ, রাজউকের ৬০ কাঠা প্লট এবং ৮ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ১০ শতাংশ জমিসহ ৮টি ফ্ল্যাট জব্দ করা হয়েছে।

প্রেস সচিব বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে লুটপাট ও জালিয়াতির অভিযোগে ছয়টি মামলা দায়ের করা হয়েছে। ছয়টি মামলার তদন্ত শেষ হয়েছে এবং মামলায় চার্জশিট জমা দেওয়া হয়েছে।

তিনি বলেন, হাসিনার পরিবারের সাত সদস্যের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আলম বলেন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দুর্নীতি দমন কমিশনে (দুদক) দু’টি গোয়েন্দা প্রতিবেদন পাঠিয়েছে এবং ১১টি ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকা ৫ কোটি ১৫ লক্ষ টাকা জব্দ করেছে।

তিনি বলেন, বিআইএফইউ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের বিবরণও দুদকে পাঠিয়েছে।

মানি লন্ডারিং সম্পর্কে প্রেস সচিব বলেন, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছিল এবং এরমধ্যে ১৭ বিলিয়ন মার্কিন ডলার দেশের ব্যাংকিং খাত থেকে পাচার হয়েছিল।

তিনি আরো বলেন, এটি ছিল এক ধরনের বিশাল ডাকাতি।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং অপূর্ব জাহাঙ্গীর এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech