শিরোনাম :
ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নিলেন ট্রাম্প ময়মনসিংহে পিকআপ-সিএনজির সংঘর্ষ, বাবা-ছেলের মৃত্যু শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ ১৯,৬৪১ টন কোরবানির বর্জ্য ডাম্পিং করেছে ডিএসসিসি ঈদের দিন পাকিস্তানে সর্বোচ্চ ৫১.৫ তাপমাত্রার রেকর্ড শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বিএসএফের গুলিতে নিহত মুরসালিনের বাসায় জামায়াত নেতারা গাজার ৭০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে আনার নির্দেশ নেতানিয়াহুর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহে পিকআপ-সিএনজির সংঘর্ষ, বাবা-ছেলের মৃত্যু

  • ০১:৪৬ পিএম, শনিবার, ৩০ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
ময়মনসিংহের সদর উপজেলায় পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন।

শনিবার ৩০ মে সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার এসআই ফরিদ আহমেদ।

নিহতরা হলেন- জাহাঙ্গীর আলম ও তার আড়াই বছর বয়সী ছেলে রোহান। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।

এসআই ফরিদ জানান, যাত্রী নিয়ে অটোরিকশাটি ফুলপুরের দিকে যাচ্ছিল। পথে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর নামক এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech