শিরোনাম :
ককরোচ আন্দোলনে সমর্থন ও যোগ দেওয়ার ঘোষণা মমতার তিস্তার পানি বিপদসীমা ছুঁই ভুঁই: আতঙ্কে নদীপাড়ের মানুষ অবশেষে দেশে ফিরলেন হরমুজ প্রণালিতে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক নাটোরে খাল খননের উদ্বৃত্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেয়া হয়েছে ভাইরাল ভিডিওর পর দ্বিতীয় বিয়ের দাবি:এমপি নজরুলের সঙ্গে নারীর ভিডিওর খবরে ‘নজর রাখছে’ জামায়াত ইরানে টানা মার্কিন হামলা: ১১তম দিনেও একের পর এক বিস্ফোরণ জুয়া ও অর্থ লেনদেন তদন্তে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত স্থানীয় নির্বাচনে এমপিও শিক্ষক ও ঋণখেলাপিদের অযোগ্য করার প্রস্তাব ১৭ অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী

ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নিলেন ট্রাম্প

  • ০১:৫২ পিএম, শনিবার, ৩০ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে। পাশাপাশি হরমুজ প্রণালির উভয় দিক থেকে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার কথা বলেছেন তিনি।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।

শুক্রবার ২৯ মে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সম্ভাব্য ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির জন্য কয়েকটি শর্ত তুলে ধরেন ট্রাম্প।

ট্রাম্পের শর্ত অনুযায়ী, ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করতে হবে। পাশাপাশি হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল ছাড়া উভয় দিক থেকে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করতে হবেট

তিনি আরও বলেন, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ শিগগিরই তুলে নেওয়া হবে এবং বর্তমানে আটকে থাকা জাহাজগুলো নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে পারবে।

ট্রাম্পের দাবি, প্রায় ১১ মাস আগে মার্কিন বি-২ বোমারু বিমানের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ভূগর্ভস্থ সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র উদ্ধার করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতায় ধ্বংস করবে।

তবে মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের পর পরই প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। সম্ভাব্য চুক্তি নিয়ে ট্রাম্পের বক্তব্য ‘সত্য ও মিথ্যার মিশ্রণ’ এবং এ দাবি ইরান নাকচ করে দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা ফার্স দাবি করেছে, ট্রাম্প চুক্তির গুরুত্বপূর্ণ অংশ বিকৃতভাবে তুলে ধরেছেন, যাতে তিনি একটি ‘ভুয়া বিজয়’ দেখাতে পারেন।

সুত্রঃ বিডি জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech