শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যার আসামী সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার – ভারতে আত্মগোপনে ছিলেন ১৬ বছর পানির উচ্চতা বাড়ছে, কাপ্তাই লেকে ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আল্লাহর কসম, জীবন দেব কিন্তু ‘২৪’ হারিয়ে যেতে দেব না- জামায়াত আমির লোহিত সাগর বন্ধে হুতিদের প্রস্তুতির নির্দেশ ইরানের নতুন ঋণের আগে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর দিল আইএমএফ নতুন নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম ৮ জেলায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা

পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়া: আকাশ সীমায় ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা, সিমলা চুক্তি বাতিল, বানিজ্য বন্ধ ঘোষনা

  • ০৯:০০ পিএম, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
ছবি কোলাজ: প্রতীকি

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে উত্তপ্ত হয়ে পড়েছে দুই দেশের সম্পর্ক। বেড়েই চলেছে ভারত-পাকিস্তান কূটনৈতিক উত্তেজনা

ঐ হামলায় পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ তুলে গতকাল ভারত পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পাঁচ সিদ্ধান্তের ঘোষণা পর পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার ২৪ এপ্রিল পাল্টা ব্যবস্থার  অংশ হিসেবে ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিল, ওয়াঘাহ সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।

এগুলোর সঙ্গে পাকিস্তানের আকাশে ভারতীয় মালিকানাধীন অথবা ভারত পরিচালিত সকল বিমান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।  পাশাপাশি ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

তারা জানিয়েছে, পাকিস্তান হয়ে তৃতীয় কোনো দেশের পণ্যও ভারতে প্রবেশ অথবা বের হতে পারবে না।

এছাড়া সার্কের আওতাধীন বিশেষ ভিসা সুবিধাও বাতিল করেছে পাকিস্তান। যেসব ভারতীয়র কাছে এ ভিসা আছে তাদের ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশও দিয়েছে ইসলামাবাদ।

এরসঙ্গে পাকিস্তানের ভারতীয় দূতাবাসে থাকা ভারতীয় সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এবং ভারতীয় দূতাবাসের কর্মকর্তা ৩০ জনে নামিয়ে আনতে বলা হয়েছে। যা আগামী ৩০ এপ্রিল থেকে কার্যকর হবে।

আজ পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিশন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে জরুরি বৈঠকে বসে। সেখানে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে ভারতের সিন্ধু নদের পানি চুক্তি বাতিলের তীব্র নিন্দা জানানো হয়। ইসলামাবাদ বলেছে, নয়াদিল্লি সিন্ধু নদের পানি প্রবাহ ঠেকানোর চেষ্টা করলে পূর্ণশক্তি প্রয়োগ করে এর জবাব দেওয়া হবে। এটি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় করা একটি আন্তর্জাতিক চুক্তি। এভাবে বাতিল করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত।

দেশটি সতর্কতা দিয়ে জানায়, ভারত যদি সিন্ধু নদের পানি প্রবাহে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তাহলে এটি যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। এর জবাবও সেই হিসেবে দেওয়া হবে।

গত মঙ্গলবার ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। ভারত দাবি করেছে, এ হামলায় পাকিস্তানের একাধিক নাগরিক অংশ নিয়েছে। তবে পাকিস্তান হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।

সূত্র: আলজাজিরা  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech