শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু গাইবান্ধায় ইসলামী ব্যাংক এজেন্ট শাখা থেকে গ্রাহকের ২ কোটি টাকা আত্মসাৎ ১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু জাতীয় পার্টির আয় কম, ব্যয় বেড়েছে জার্মানিতে সমকামীদের মিছিলে হামলা: সন্দেহভাজনকে গুলি করে হত্যা

পাকিস্তানের হামলায় ভারতে হতাহত বেড়ে ৫৮: ভারতীয় সেনাবাহিনী

  • ১০:২৭ পিএম, বুধবার, ৭ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
পাকিস্তানের পাল্টা হামলায় সীমান্ত লাগোয়া ভারতের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় হতাহত বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে।

এর মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। বাকি ৪৩ জন আহত হয়েছে। ভারতের সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় সেনাবাহিনী জানায়, মঙ্গলবার দিবাগত রাত থেকে পাকিস্তানের ছোড়া কামানের গোলার আঘাতে ভারতে ১৫ বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয়েছে।

ভারতের সেনাবাহিনীর বরাতে আজ বুধবার বিবিসির লাইভে এ কথা বলা হয়েছে।

ভারতীয় সেনাবাহিনী অভিযোগ করে বলেছে, ভারত-অধিকৃত জম্মু-কাশ্মীরের পুঞ্চ ও তাংধরের বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করেছে পাকিস্তান।

এর আগে পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার বদলা নিতে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। তারা সবাই বেসামরিক নাগরিক।

বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি আরো জানান, এই হামলায় আহত হয়েছে আরো ৪৬ পাকিস্তানি।

এছাড়া পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় অংশ নেওয়া পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

সূত্র: বিবিসি, ইন্ডিয়া টুডে, দ্য ইকোনমিক টাইমস

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech