শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৬ ঘণ্টার জন্য টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা খাগড়াছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিআরটিসি বাস পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে অস্থিতিশীলতা তৈরির পেছনে আ. লীগের উসকানি রয়েছে: রিজভী ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ও ‘নিরাপদ স্থানান্তরের’ ঘোষনা দিল যুক্তরাষ্ট্র প্রযুক্তিভিত্তিক শেয়ারবাজারে বড় দরপতন : বিশ্ব বাজার থেকে একদিনেই উধাও আড়াই ট্রিলিয়ন ডলার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

  • ০৩:৩৭ এএম, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. আব্দুস সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. আবদুস সাত্তার পাটোয়ারীকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech