Breaking News:


শিরোনাম :
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা হাদি হত্যাকাণ্ডে আসামিদের পালাতে সহায়তাকারি ফিলিপ সাংমা ভারতে গ্রেপ্তার যুদ্ধে কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন তিন দফায় সক্রিয় হচ্ছে বিরোধী জোট ভোটের কালি মুছের যাওয়ার আগেই প্রতিশ্রিুতি বাস্তবায়ন শুরু করেছিঃ প্রধানমন্ত্রী ইরানের তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আইএমএফের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে জাতীয় স্মৃতিসৌধে ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ নেত্রকোনায় বজ্রপাতে ২জনের মৃত্যু

প্রধান উপদেষ্টার চীন সফর হবে মাইলফলক : চীনা রাষ্ট্রদূত

  • ০৩:১১ পিএম, রবিবার, ২৩ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে মাইলফলক হবে বলে প্রত্যাশা করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রবিবার ২৩ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ইয়াও ওয়েন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি ইয়াও ওয়েন বলেন, এ বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। প্রধান উপদেষ্টার এ সফর ফলপ্রসু ও গঠনমূলক হবে বলে প্রত্যাশা করছি।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে আমরা এখনো কাজ করছি। দুই দেশ কীভাবে পারস্পরিক লাভবান হতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।

উল্লেখ্য, আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের সফরে চীনে যাচ্ছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech