শিরোনাম :
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বঞ্চিত ৬৫ হাজার শিক্ষকরা ন্যূনতম কত টাকা করে পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের সম্মতিতে শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত: শাহবাজ শরিফ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ একদিনের সফরে কক্সবাজারে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সীমান্তে বিএসএফ অবিবেচকের মতো গুলি- নিহত ১ : বিজিবি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত ‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু জুনের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ২৫.৮৩ শতাংশ

বজ্রপাতে কিশোরগঞ্জে এক ব্যক্তির মৃত্যু

  • ০১:৪৪ পিএম, সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় বজ্রপাতে আবু তাহের মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার ২১ এপ্রিল সকাল ৭টার দিকে উপজেলার জাঙালিয়া ইউনিয়নের চরকাওনা মইশাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

এই ঘটনায় দুইজন আহত হয়েছে। মৃত আবু তাহের মিয়া ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

জানা গেছে, সকালে নিজের সবজি বাগানে কাজ করতে যান আবু তাহের। এসময় বৃষ্টির সাথে ঝড় শুরু হলে জমিতে থাকা পানি সেচ মেশিনের ঘরে অবস্থান নেন আবু তাহেরসহ আরও দুজন।

ঝড়-বৃষ্টির একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবু তাহের মারা যান। এসময় সঙ্গে থাকা অপর দুজন আহত হন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বজ্রপাতে তাহের মিয়ার মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন,মরদেহ উদ্ধার করে তার বাড়িতে রাখা হয়েছে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech