শিরোনাম :
পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের ভারতে বসে দেশে ফেরার ছক কষছেন আ’ লীগ নেতারা ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ

বাজেটে করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়তে পারে

ছবি:সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আসন্ন বাজেটে সুখবর আসতে পারে। উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ করদাতাদের জন্য আগামী অর্থবছরে ব্যক্তিশ্রেণির করমুক্ত বার্ষিক আয়সীমা বাড়ানোর প্রস্তাব দেওয়া হতে পারে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বর্তমানে বার্ষিক আয়ে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত করমুক্ত আয়সীমা রয়েছে। এই সীমা আরও ২৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। ফলে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার থেকে ৪ লাখ টাকায় উন্নীত হতে পারে।

এই উদ্যোগের লক্ষ্য—দীর্ঘ সময় ধরে চলা মূল্যস্ফীতির প্রভাব থেকে মধ্যবিত্ত ও নিম্নআয়ের করদাতাদের কিছুটা স্বস্তি দেওয়া।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে। আগামী ২ জুন আগামী অর্থবছরের বাজেট দেবে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এটি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রথম বাজেট।

এনবিআরের এক কর্মকর্তা জানিয়েছেন, গত এক বছরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছিল অত্যন্ত উচ্চ, বিশেষ করে টানা ১০ মাস ১০ শতাংশের বেশি। ২০২৪ সালের জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪.১০ শতাংশ, যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত এক বছরে (২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত) গড় খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০.৪৪ শতাংশ।

এ ছাড়া করহার পুনর্বিন্যাস করা হতে পারে বলে জানা গেছে। করমুক্ত আয়সীমার পরের এক লাখ টাকার ওপর বর্তমানে প্রচলিত ৫ শতাংশ কর আরোপ হয়। এ স্তরের পরিধি বাড়ানো হতে পারে। তবে করের হার অপরিবর্তিত রাখা হতে পারে। বর্তমানে করহার হতে পারে ৫, ১০, ১৫, ২০ ও ২৫ শতাংশ।

উল্লেখ্য, গত দুই অর্থবছরে করমুক্ত আয়সীমা বাড়ানো হয়নি। সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে বার্ষিক করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা করা হয়। কিন্তু পরের দুই বছরেই মূল্যস্ফীতি সবচেয়ে বেশি বেড়েছে। কিন্তু করমুক্ত আয়সীমা বাড়ানো হয়নি।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, এক বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতিতে নিম্ন আয়ের করদাতারা চাপে আছেন। তাঁদের কিছুটা স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা বাড়ানোর আলোচনা চলছে।

কর কর্মকর্তারা বলছেন, টানা দুই অর্থবছর করমুক্ত আয়সীমা অপরিবর্তিত থাকলেও, মূল্যস্ফীতি ব্যাপক হারে বেড়েছে। তাই এবারের বাজেটে আয়সীমা বাড়ানোর মাধ্যমে করদাতাদের আর্থিক চাপ কিছুটা লাঘব করার চেষ্টা থাকবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech