Breaking News:


শিরোনাম :
খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেল খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব তুলে ধরে সরকারি ডকুমেন্টারি প্রকাশ ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: ২ যুবকের মৃত্যু সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত : রবিবার থেকে বার্ষিক পরীক্ষা শুরু ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ৪ বাংলাদেশি টাকার আজকের বিনিময় হার ‘পুলিশ কমিশন অধ্যাদেশ-২০২৫’ সহ বেশ কয়েকটি অধ্যাদেশ অনুমোদন আসছে ৩ থেকে ৮ টি শৈত্যপ্রবাহ: তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া : মধ্যরাতে কিংবা আগামীকাল সকালে রওনা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আরও ৩৬ আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করল বিএনপি

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক : আলোচনা গুরুত্ব পাবে যেসব বিষয়

  • আপলোড টাইম : ১১:২৯ এএম, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশ ও ভারতের মধ্যে চলা উত্তেজনার মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন গতকাল সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে। চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।  

মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক।

এর আগে সম্মেলনে যোগ দিতে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি গতকাল সোমবার দুপুরে বাংলাদেশের প্রতিনিধি দল ভারতে পৌঁছেছে।

দলটি গতকাল সকালে ভারতের উদ্দেশে রওনা দেন। বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা গিয়েছেন।

বিএসএফ মহাপরিচালক (ডিজি) দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ১৩ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে।

ভারতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানান, আস্থার ঘাটতির কারণে সীমান্তে উত্তেজনার নিয়ে ভারত ও বাংলাদেশ উভয়ই একে অপরকে দোষারোপ করে আসছে।  এখন এই আলোচনার মাধ্যমে এই দূরত্ব পূরণ করার চেষ্টা করা হবে। 

এই কর্মকর্তার মতে, আন্তঃসীমান্ত অপরাধ এবং সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ সংক্রান্ত বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হতে পারে। ভালোভাবে পাহারা দিতে সক্ষম হওয়ার জন্য সীমান্ত অবকাঠামোকেও শক্তিশালী করতে হবে। তাই সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা এবং আত্মবিশ্বাস তৈরির বিভিন্ন পদক্ষেপের কার্যকর বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়া হবে।

গত বছর আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করে। এরপর থেকে দুই দেশে রাজনৈতিক শতিল সম্পর্ক গড়ে ওঠে। এরপর দুই দেশের মধ্যে এই ধরনের আনুষ্ঠানিক বৈঠক এটি প্রথম। 

ভারতীয় এক কর্মকর্তা জানান, এটি একটি দ্বি-বার্ষিক সম্মেলন। এই আলোচনাটি গত বছরের নভেম্বরে হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশের অনুরোধে পরে তা স্থগিত হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech