শিরোনাম :
আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ড্রাম ট্রাকের ধাক্কায় তাবলিগ জামায়তের আমির নিহত রাশিয়ার হামলায় ইউক্রেনে হতাহত ১১ তিন মাসে ফের খেলাপি ঋণ বেড়ে ৩২.৬২% সারাদেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ডেঙ্গু মোকাবিলায় সরকার সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে : স্বাস্থ্যমন্ত্রী রামিসা হত্যার বিচার শুরু: আদালতে সাক্ষ্য দিতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৫ আলোচনার মধ্যেই নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র: পাল্টা হামলার মাধ্যমে ইরানের কঠোর জবাব আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ আর নেই: জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আটক ৭

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৭ জুন

  • ০৯:০৪ পিএম, শনিবার, ১৬ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা এলো।

শনিবার ১৬ মে আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।

নির্বাচনের প্রাথমিক আনুষ্ঠানিকতা হিসেবে আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

প্রতিবারের ন্যায় এবারও ৩ ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে ১০ জন। ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১২ জন। এছাড়া সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১ জন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech