Breaking News:


শিরোনাম :
সাবেক আওয়ামী মেয়র মনজুরের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-প্রশিক্ষণে ভার্চুয়াল অংশগ্রহণের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হামের প্রকোপ: লক্ষণ নিয়ে চিকিৎসাধীন ১০৩ রোগী হরমুজে বিধ্বস্ত হলো ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন ২৩ এপ্রিল পর্যন্ত ভ্যাট রিটার্ন দেওয়ার সুযোগ কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, গরমের অনুভূতিও বেশি থাকতে পারে নববর্ষ বরণে এনসিপির বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী মেলা ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের ঘোষণা ইতালির

বিসিসিআইয়ের কাছে ব্যাখ্যা চেয়ে আইসিসিতে চিঠি দেবে বিসিবি

  • ১০:৩৯ এএম, রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বিসিসিআই’র নির্দেশে আইপিএলের নিলামে দল পেলেও নজিরবিহীন ভাবে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে। এই ঘটনা ভালোভাবে নেয়নি বিসিবি।

শনিবার ৩ জানুয়ারি রাতে জরুরি মিটিংয়ে বসেন বোর্ড কর্তারা।

সেখানে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশ খেলবে কি না সে বিষয়েও আলোচনা হয়। এ নিয়ে আইসিসিকে চিঠি দেবে বিসিবি। বোর্ডের একাধিক পরিচালক সংবাদমাধ্যমকে এটা নিশ্চিত করেছেন।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে পর্দা উঠবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশের ভারত পৌঁছানোর কথা ২৫ জানুয়ারি। তবে মোস্তাফিজের সঙ্গে এই ন্যক্কারজনক ঘটনার পর ভারতে খেলোয়াড়, কোচিং স্টাফদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন বিসিবি কর্তারা। শুধুমাত্র খেলোয়াড় নয়, তাদের পরিবার, বিসিবি কর্মকর্তা এবং সংবাদকর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে আইসিসিকে চিঠি পাঠানো হবে। যে চিঠি রোববারই পাঠাবে বিসিবি।

এছাড়া মোস্তাফিজকে এভাবে রাজনৈতিক কারণে বাদ দেওয়ার এখতিয়ার কোনো ফ্র্যাঞ্চাইজি বা বোর্ড রাখে কি না, তা নিয়ে আইপিএলের গর্ভিং কাউন্সিলের কাছে পরিষ্কার ব্যাখ্যা চাইবে বিসিবি। এই চিঠির অনুলিপি বা সিসি দেওয়া হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকেও (বিসিসিআই)।

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিয়েও আসতে পারে বড় সিদ্ধান্ত। মোস্তাফিজকে নিয়ে বিসিসিআইয়ের সিদ্ধান্তে ক্ষুব্ধ বাংলাদেশ সরকার। এ ব্যাপারে রোববার সরকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিসিবি। সেখানে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ হওয়ার মতো সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech