Breaking News:


ময়মনসিংহে কভার্ড ভ্যানে আগুন

  • ১২:১৮ পিএম, রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার ১৫ নভেম্বর দিবাগত রাত প্রায় ১২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা কভার্ড ভ্যানে আগুন দেয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শিবিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাত ৮টার দিকে ভ্যানটির চালক এটি রাস্তার পাশে দাঁড় করিয়ে বাড়ি চলে যান। পরে দুষ্কৃতাকারীরা আগুন ধরিয়ে ভ্যানটিকে পুড়িয়ে দেয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনার মামলার রায় ঘিরে এসব নাশকতা চালানো হয়েছে। দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে ভ্যানটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত বা আহতদের কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech